এক্সপ্লোর

অশ্বিনকে সুবিধা দেওয়ার জন্য পেসারদের পিচে ক্ষত তৈরি করতে হবে, মত সচিনের

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার পেস-সহায়ক উইকেটেও যাতে ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন সুবিধা পেতে পারেন, তার জন্য পেসারদের পিচে যথেষ্ট ক্ষত তৈরি করতে হবে। এমনই মন্তব্য করলেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। তিনি ২০১০-১১ সিরিজের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, সেবার যেমন হরভজন সিংহের সুবিধার জন্য পিচকে রুক্ষ করে তুলেছিলেন জাহির খান, এবারও ভারতের পেসারদের সেই ভূমিকা পালন করতে হবে। ২০১০-১১ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভার বল করে ১২০ রান দিয়ে ৭ উইকেট নেন হরভজন। সচিন বলেছেন, ‘সেই ম্যাচে জাহির ও দক্ষিণ আফ্রিকার পেসার লোনওয়াবো সোতসোবে বাঁ হাতি হওয়ায় হরভজনের জন্য যথেষ্ট ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। ইশান্ত (শর্মা) ও শ্রীশান্ত রাউন্ড দ্য উইকেট বল করে। ফলে ডানহাতি ব্যাটসম্যানদের বল করার ক্ষেত্রে হরভজনের সুবিধা হয়। এবারের পরিবেশ অশ্বিনের জন্য আরও কঠিন। উইকেট একটু ভেজা থাকতে পারে। ভারতের পেসারদের অশ্বিনকে সাহায্য করতে হবে।’ বর্তমান ভারতীয় দলের পেসারদের নিয়ে আশাবাদী সচিন। তিনি বলেছেন, ‘আমার ২৪ বছরের কেরিয়ারে কোনওদিন এমন একজন অলরাউন্ডারকে পাইনি যে পেসার। কপিল দেব ও মনোজ প্রভাকর অবশ্য ছিলেন। কিন্তু তাঁরা প্রথম তিনজন পেসারের অন্যতম ছিলেন। এবার আমরা তিন পেসার ও পেস বোলিং অলরাউন্ডার খেলানোর বিলাসিতা দেখাতে পারব। হার্দিক (পাণ্ড্য) ঘণ্টায় ১৩৮-১৪০ কিমি গতিবেগে বল করতে পারে এবং সাত বা আট নম্বরে কার্যকরী ব্যাটিং করতে পারে। ও শ্রীলঙ্কায় সেটা করেছে।’ ৬ নম্বরে হার্দিককে খেলানো উচিত না রোহিত শর্মাকে দলে রাখা উচিত, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সচিন। তাঁর মতে, টিম ম্যানেজমেন্টই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। একইভাবে ওপেনার হিসেবে লোকেশ রাহুল, শিখর ধবন ও মুরলী বিজয়ের মধ্যে কোন দু’জনকে খেলানো উচিত, সে বিষয়েও কোনও মন্তব্য করতে চাননি সচিন। তিনি এই ব্যাটসম্যানদের মধ্যে তুলনা করতে নারাজ। পেসার জসপ্রীত বুমরাহর প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget