এক্সপ্লোর

মহেশের পছন্দ বোপান্না, ২৭ বছরের কেরিয়ারে প্রথমবার ডেভিস কাপের দল থেকে বাদ লিয়েন্ডার

বেঙ্গালুরু: উজবেকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ের ভারতীয় দলে জায়গা হল না দেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় লিয়েন্ডার পেজের। ১৯৯০ সালে জাপানের বিরুদ্ধে অভিষেকের পর এই প্রথম ডেভিস কাপের দল থেকে বাদ পড়লেন লিয়েন্ডার। আগামীকাল থেকে শুরু হতে চলা টাইয়ের দলে চোট পাওয়া ইউকি ভামব্রির জায়গায় দলে সুযোগ পেলেন নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রোহন বোপান্না। এ প্রসঙ্গে মহেশের দাবি, লিয়েন্ডার দেরি করে অনুশীলনে যোগ দেওয়াতেই তাঁকে দলে নেওয়া হচ্ছে না। সদ্য মেক্সিকোয় লিয়ন চ্যালেঞ্জার ট্যুর টেনিস টুর্নামেন্টে ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে লিয়েন্ডার প্রমাণ করে দিয়েছেন, বয়স তাঁর ফর্মে থাবা বসাতে পারেনি। কেরিয়ারে ২০টি এটিপি চ্যালেঞ্জার খেতাব জয়ের পর নিয়মিত অনুশীলনেও ছিলেন। টেনিসমহলের আশা ছিল, দুরন্ত ফর্মে থাকা লি হয়তো সুযোগ পাবেন উজবেকিস্তানের বিরুদ্ধে টাইতে। কিন্তু শেষপর্যন্ত দেখা গেল, মহেশের দলে ঠাঁই হল না লিয়েন্ডারের। লিয়েন্ডারের সঙ্গে মহেশের সম্পর্ক নিয়ে ভারতীয় টেনিস মহলে বহু জলঘোলা হয়েছে। টেনিস মহলের অনেকেই মনে করছেন, অবসর নেওয়ার পরেও লিয়েন্ডারের সঙ্গে সম্পর্ক উন্নত করার পথে হাঁটার কথা ভাবেননি মহেশ। তিনি নন-প্লেয়িং ক্যাপ্টেন হওয়ার পরেই ভারতের ডেভিস কাপ দলে লিয়েন্ডারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আজকের পর সেই জল্পনা বাড়ল। প্রাক্তন টেনিস তারকা জয়দীপ মুখোপাধ্যায় অবশ্য লিয়েন্ডারকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাঁর মতে, এই সিদ্ধান্ত ভারতীয় টেনিসের ভবিষ্যতের পক্ষে ভাল। লিয়েন্ডারের সময় শেষ হয়ে গিয়েছে। দেওয়ালের লিখন পড়ে নেওয়া উচিত ছিল তাঁর।

সেরা শিরোনাম

Ranji Trophy: বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
Akash Deep Exclusive: '৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
'৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget