এক্সপ্লোর

স্মিথ-ওয়ার্নারের অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণ সামাল দিতে পারেনি অস্ট্রেলিয়া, স্বীকারোক্তি পেইনের

মেলবোর্ন: বল-বিকৃতির দায়ে নির্বাসিত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকায় অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা মেলবোর্ন টেস্টে ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। আজ তৃতীয় টেস্টে হারের পর এ কথা স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। তিনি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘অনভিজ্ঞতা ও চাপের কারণেই আমরা হেরে গেলাম। আমাদের দলের বেশিরভাগ ব্যাটসম্যানই এর আগে এত ভাল বোলিং আক্রমণের মোকাবিলা করেনি। যে কোনও দলের সেরা দু’তিনজনকে সরিয়ে দিলে একটু সমস্যা হবেই। পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকবে না। আমাদের দলের ক্ষেত্রেও সেটাই হচ্ছে।’ পেইন আরও বলেছেন, ‘পারথে কঠিন উইকেটে আমাদের ব্যাটিং অর্ডারের প্রথম ৬ জন ব্যাটসম্যান ভাল পারফরম্যান্স দেখায়। এই ম্যাচে আমরা হতাশ করেছি। এটা সময়ে সময়ে হয়। আমাদের উন্নতি করে যেতে হবে। গত দু’টি টেস্টের তুলনায় এই টেস্টে আমাদের পারফরম্যান্স খারাপ হয়েছে। তবে দুর্দান্ত বোলিং আক্রমণের বিরুদ্ধে অনভিজ্ঞ ৬ জন ব্যাটসম্যান থাকলে এটা হওয়া স্বাভাবিক। (চেতেশ্বর) পূজারা ও বিরাটকে (কোহলি) ভারতীয় দল থেকে সরিয়ে নিলে একই ঘটনা ঘটবে। বিপক্ষ দলে বিশ্বসেরা খেলোয়াড়রা না থাকলে অবশ্যই আমাদের সুবিধা হবে। এই মুহূর্তে আমাদের কাজটা কঠিন। দলের সবাই হতাশ। তবে সবাই পরিশ্রম করছে। দলের সবাই টেস্ট ক্রিকেটে চাপের মুহূর্তে খেলার অভিজ্ঞতা অর্জন করছে। আশার কথা হল, বিশ্বমানের খেলোয়াড়রা শীঘ্রই দলে ফিরবে। সেটা পার্থক্য গড়ে দেবে।’ ভারতের বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও পারফরম্যান্সের প্রশংসা করেছেন পেইন। তাঁর মতে, প্রথম ইনিংসে ভারতীয় দল বড় রান করাতেই পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়ার অধিনায়ক আরও জানিয়েছেন, সিডনিতে শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোই তাঁদের লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget