এক্সপ্লোর

Pakistan Cricket: নিয়োগের ২ দিনের মধ্যে অপসারিত নির্বাচক কমিটির পরামর্শদাতা! পাকিস্তান ক্রিকেটে ডামাডোল

PCB: ভারতের মাটিতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই টালমাটাল পরিস্থিতি ওয়াঘার ওপারে।

লাহৌর: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket Board) ডামাডোল অব্যাহত। ভারতের মাটিতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই টালমাটাল পরিস্থিতি ওয়াঘার ওপারে।

ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান ক্রিকেট দলে লেগেই চলেছে অশান্তি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) খোলনলচে বদলে ফেলা হচ্ছে। দলের নয়া হেড কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন অলরাউন্ডার মহম্মদ হাফিজ (Mohammed Hafeez)। ইনজামাম উল হক (Inzamum Ul Haq) টুর্নামেন্টের মাঝপথে নির্বাচকের পদ থেকে ইস্তফা দেন। তারপরই নির্বাচক প্রধান করা হয় প্রাক্তন পেসার ওয়াহাব রিয়াজকে (Wahab Riaz)। সেই সঙ্গে নির্বাচক মণ্ডলীর পরামর্শদাতা করা হয় সলমন বাট (Salman Butt) ও কামরান আকমলকে (Kamran Akmal)। যদিও সলমন বাটকে নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। কারণ, স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে। ক্রিকেট থেকে নির্বাসিতও হয়েছিলেন তিনি। এরকম কলঙ্কিত একজনকে কেন পাকিস্তানের ক্রিকেটের দুঃসময়ে হাল সামলানোর দায়িত্ব দেওয়া হল, তা নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে।

চাপের মুখে অবশেষে পিছু হঠল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সরিয়ে দেওয়া হল সলমন বাটকে।

২০২৪ সালের গোড়ায় নিউজ়িল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে জাতীয় নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল সলমন বাটকে। ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে যান সলমন। নির্বাসন কাটিয়ে ২০১৬ সালে ফিরে আসেন ক্রিকেটে। তবে, জাতীয় দলে ফিরে আসার হয়নি সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নেন এক সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলে যাওয়া বাট।

পাকিস্তান ক্রিকেটের নয়া প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের (Wahab Riaz) পরামর্শদাতা হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরই সরানো হল সলমন বাটকে (Salman Butt)। পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ একটি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দেন যে, নির্বাচক মণ্ডলীর পরামর্শদাতা প্যানেল থেকে সলমন বাটের নাম প্রত্যাহার করা হচ্ছে।

ওয়াহাবের (Wahab Riaz) বিরুদ্ধে অভিযোগও উঠেছিল যে, বাটের সঙ্গে তাঁর ভাল বন্ধুত্ব থাকার জন্যই তাঁকে এই পদ পাইয়ে দেওয়া হয়েছিল। যদিও ওয়াহাব বলেছেন, “আমার ভাল বন্ধু বাট। তাই সবাই ভাবছেন আমি ওকে অগ্রাধিকার দিয়েছি। পিসিবি-র সুনাম এবং আমি আমার নিজের সততা বজায় রাখতে চাই। আমি এটা নিশ্চিত করতে চাই যে সলমন বাট এখন দল নির্বাচনের সঙ্গে জড়িত থাকবে না।”

সাংবাদিকেরা কামরান আকমলের সঙ্গেও ওয়াহাবের সম্পর্কের কথা জিজ্ঞাসা করেছিলেন। তাতে ওয়াহাব বলেন, “কামরান ভাইয়ের সঙ্গে আমার ভাল সম্পর্ক। তবে সলমন বাটের সঙ্গে বিষয়টি ভিন্ন। আমি যাদের সঙ্গে খেলেছি তাদের সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে। তারা আমার বন্ধুও।”

সলমন বাটের পরিবর্তে পাকিস্তানের নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে আসাদ সাফিককে (Asad Shafiq)। তবে প্রধান নির্বাচক ওয়াহাব জানিয়েছেন যে, সলমনের অভিজ্ঞতা দলের কাজেই লাগত। ওয়াহাব বলেছেন, 'আমার কাছে ও ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক। গত ২-৩ বছর ধরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট দেখছে। ওকে আমার পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু সংবাদমাধ্যম তা এমনভাবে পরিবেশন করল, যেন এর পিছনে অন্য কোনও অভিসন্ধি রয়েছে।'

আরও পড়ুন: Moahmmed Shami Exclusive: গোড়ালিতে চোট, মুম্বইয়ে চলছে চিকিৎসা, শামির খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget