এক্সপ্লোর

Pakistan Cricket Team: চারগুণ বেড়ে যেতে পারে বাবর-রিজ়ওয়ানদের বেতন, ঐতিহাসিক চুক্তির পথে পাক বোর্ড

PCB News: সূত্রের খবর, তিন পাক ক্রিকেটার - বাবর আজ়ম, মহম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি পেতে পারেন সর্বোচ্চ বেতন।

লাহৌর: এশিয়া কাপ (Asia Cup) ও ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আগে সুখবর পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) জন্য। সব কিছু ঠিকঠাক চললে বেতন বাড়তে চলেছে পাক ক্রিকেটারদের। আর সেটা নেহাত কম অঙ্কের নয়, বরং বলা হচ্ছে এত অর্থ এর আগে পাক ক্রিকেটারেরা কখনও পাননি। ঐতিহাসিক চুক্তি করা হতে পারে বাবর আজ়ম, শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে।

সূত্রের খবর, তিন পাক ক্রিকেটার - বাবর আজ়ম, মহম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি পেতে পারেন সর্বোচ্চ বেতন। পাকিস্তানি মুদ্রায় মাসিক সাড়ে চার মিলিয়ন। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা! গতবারের তুলনায় চারগুণ বেশি!

শোনা যাচ্ছে, টেস্ট ও সীমিত ওভারের কত্রিকেটারদের আলাদা ভাবে ভাগ করে চুক্তি করা হবে। চারটি বিভাগে ক্রিকেটারদের ভাগ করা হতে পারে। বাবর, রিজওয়ান ও শাহিন সব ধরনের ক্রিকেট খেলার সুবাদে ক্যাটেগরি এ-তে থাকবেন।

ক্যাটেগরি বি-তে যাঁরা থাকবেন, তাঁদের দেওয়া হবে সম্ভবত পাকিস্তানি মুদ্রায় মাসিক ৩ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ টাকা। ক্যাটেগরি সি-তে যাঁরা থাকবেন, তাঁরা প্রত্যেক মাসে পাবেন ভারতীয় মুদ্রায় আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা। ক্যাটেগরি ডি-তে যাঁরা থাকবেন, তাঁরা প্রত্যেক মাসে পাবেন ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩ লক্ষ টাকা। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেই বলা হচ্ছে যে, ঐতিহাসিক চুক্তি হতে চলেছে ক্রিকেটারদের সঙ্গে। তবে এর নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাকিস্তানি টাকার দাম পড়ছে। মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর। পাশাপাশি আইসিসি থেকে প্রাপ্ত লভ্যাংশ গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে এবার।

পাকিস্তানের ক্রিকেটারেরা আইপিএলে ব্রাত্য। তবে অন্যান্য বিদেশি লিগে তাঁরা খেললেও নির্ভর করে বোর্ডের অনুমতি দেওয়ার ওপর। পিসিবি-র মসনদে ক্ষমতা বদল হলে যা সময় সময় বদলে যায়। রামিজ় রাজা পিসিবি প্রধান থাকাকালীন সব সময় বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হতো না। যা নিয়ে ক্ষোভও ছিল সর্বমহলে।

পরের মরসুম থেকে কটা লিগে খেলার ছাড়পত্র পাবেন পাক ক্রিকেটারেরা, তা নিয়ে দর কষাকষি চলছে। শোনা যাচ্ছে, বোর্ডের কেন্দ্রীয় চুক্তির প্রথম দুই ক্যাটেগরি ভুক্ত ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ ছাড়া আর কোনও একটি বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হবে। তবে যাঁরা পরের দুই ক্যাটেগরি ভুক্ত হবেন, তাঁরা হয়তো একাধিক লিগে খেলার অনুমতি পাবেন।

আরও পড়ুন: ABP Exclusive: পাকিস্তানের হুঙ্কার উড়িয়ে রূপিন্দর বলছেন, খেলা হবে মাঠে, ফেভারিট ভারতীয় হকি দলই

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?

ভিডিও

Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget