এক্সপ্লোর
হার্ট ট্রান্সপ্ল্যান্ট করাতে আসতে চেয়েছিলেন ভারতে, তার আগেই মৃত্যু পাক হকি কিংবদন্তী মনসুর আহমেদের

ফাইল ছবি
করাচি: দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। ভারতে এসে হার্ট ট্রান্সপ্ল্যান্টও করাতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই মৃত্যু হল পাকিস্তানের হকি দলের কিংবদন্তী গোলকিপার মনসুর আহমেদের। শনিবার করাচির একটি হাসপাতালে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। ১৯৯৪ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম তারকা ছিলেন মনসুর। তিনি ১৯৮৬ থেকে ২০০ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৩৩৮টি আন্তর্জাতিক ম্যাচে খেলেন। তিনবার অলিম্পিকে খেলেছিলেন তিনি।
Deeply saddened on hearing the news of the demise of Hockey Legend, Mansoor Ahmad. May Allah SWT grant him the highest ranks and give his family sabr, Ameen. Today the Nation mourns a true hero.
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ https://t.co/15zCj3tOUi
— Shahid Afridi (@SAfridiOfficial) May 12, 2018
ভারতে চিকিৎসা করাতে আসার আবেদন জানিয়ে এই কিংবদন্তী খেলোয়াড় বলেছিলেন, ‘১৯৮৯ সালের ইন্দিরা গাঁধী কাপ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অনেকবার খেলার মাঠে ভারতকে হারিয়ে আমি ভারতীয়দের হৃদয় ভেঙে দিয়েছিলাম। কিন্তু এখন ভারতে গিয়ে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করাতে চাই। এর জন্য ভারত সরকারের সাহায্য চাই।’ কিন্তু সেই সুযোগই পেলেন না তিনি। তাঁর হৃদযন্ত্র স্বাভাবিকের তুলনায় মাত্র ২০ শতাংশ কাজ করছিল। শনিবার সেটাও বন্ধ হয়ে গেল। তাঁর মৃত্যুতে পাকিস্তানের ক্রীড়ামহলে শোকের ছায়া। প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। আরও পড়ুন
























