এক্সপ্লোর

করোনা ভাইরাসের আতঙ্ক সত্ত্বেও করাচিতে পাকিস্তান সুপার লিগের ম্যাচ আয়োজন করার পক্ষে পিসিবি

পিসিবি কর্তারা জানিয়েছেন, যে দর্শকরা খেলা দেখতে আসবেন, তাঁদের ভাল করে হাত ধোয়া এবং করমর্দন, আলিঙ্গন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

করাচি: বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রভাব ক্রীড়াক্ষেত্রে পড়লেও, পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলি করাচিতে আয়োজন করার পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের অনেকেই এই পরিস্থিতিতে পিএসএল স্থগিত রাখার পক্ষে মতপ্রকাশ করেছেন। কিন্তু সেই আর্জিতে কান দিতে নারাজ পিসিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করা হয়েছে। করোনা ভাইরাসের জেরে আগামীকাল রঞ্জি ট্রফির শেষ দিন দর্শকদের মাঠে ঢুকতে দেওয়া হবে না। আইপিএল হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে। ১৮ মার্চ ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার একদিনের ম্যাচেও দর্শকদের ঢুকতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে। ইতালির ফুটবল লিগ সিরি আ, জার্মানির ঘরোয়া লিগ বুন্দেশলিগাতেও দর্শকদের মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ এনবিএ স্থগিত রাখা হয়েছে। স্পেনের ফুটবল লিগ লা লিগাও ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে টি-২০ লিগ বন্ধ রাখা হচ্ছে না। পিসিবি কর্তারা জানিয়েছেন, যে দর্শকরা খেলা দেখতে আসবেন, তাঁদের ভাল করে হাত ধোয়া এবং করমর্দন, আলিঙ্গন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি মুখপাত্র মুর্তাজা ওয়াহাব জানিয়েছেন, ‘পিএসএল-এর ম্যাচগুলির জন্য আমরা সবরকম সতর্কতা অবলম্বন করেছি। মানুষ যাতে ক্রিকেট উপভোগ করতে পারেন, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দর্শকদের শারীরিক পরীক্ষা করা হবে। তাঁরা যাতে হাত ধুয়ে তবেই মাঠে ঢুকতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: হচ্ছে না মেসি বনাম লামিনের লড়াই, পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে বাতিল হল ফাইনালিসিমা
হচ্ছে না মেসি বনাম লামিনের লড়াই, পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে বাতিল হল ফাইনালিসিমা
KKR 2026: ক্রাচ নিয়ে হাঁটছেন দলের অন্যতম সেরা বোলিং অস্ত্র! আইপিএলের আগে শাহরুখের কেকেআরে উদ্বেগ
ক্রাচ নিয়ে হাঁটছেন দলের অন্যতম সেরা বোলিং অস্ত্র! আইপিএলের আগে শাহরুখের কেকেআরে উদ্বেগ
Bangladesh vs Pakistan: 'এবার কি আইসিসি ট্রফি চুরি করে নিয়ে আসবে?’ বাংলাদেশের কাছে হারের পরেই শাহিনদের আক্রমণ আকমলের
'এবার কি আইসিসি ট্রফি চুরি করে নিয়ে আসবে?’ বাংলাদেশের কাছে হারের পরেই শাহিনদের আক্রমণ আকমলের
IPL 2026: আইপিএলের উদ্বোধন নিয়ে জট কাটল, কোথায় হচ্ছে অনুষ্ঠান, কোহলিদের প্রথম ম্যাচ?
আইপিএলের উদ্বোধন নিয়ে জট কাটল, কোথায় হচ্ছে অনুষ্ঠান, কোহলিদের প্রথম ম্যাচ?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Post : ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
Embed widget