এক্সপ্লোর

Mohammad Amir: গ্যালারি থেকে 'ফিক্সার' চিৎকার শুনেই মেজাজ হারালেন পাকিস্তানের তারকা পেসার, কী বললেন?

Pakistan Super League: ম্যাচে লাহৌরকে হারিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচ জিতে উচ্ছ্বসিত আমির ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন।

করাচি: পুরনো স্মৃতি উস্কে দিল গ্যালারি। কাটা ঘায়ে যেন নুনের ছিটে। তিক্ত স্মৃতি মনে করাতেই মেজাজ হারালেন পাকিস্তানের প্রাক্তন পেসার। একটা সময় যাঁকে নিয়ে বলা হতো, ওয়াসিম আক্রমের পর এত বড় বোলার আসেনি পাকিস্তানে। তিনি, মহম্মদ আমির (Muhammed Amir)। গড়াপেটা কাণ্ডে জড়িয়েছিলেন। নির্বাসিত হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। পরে অবশ্য তিনি মাঠেও ফেরেন। তবে আন্তর্জাতিক মঞ্চে আর সেভাবে আলো ছড়াতে পারেননি।

এবার মাঠেই তাঁকে শুনতে হল বক্রোক্তি। গড়াপেটা করার জন্য গ্যালারি থেকে উড়ে এল বিদ্রুপ। তাতে মেজাজ হারালেন আমির। ঘটনাটি রবিবার পাকিস্তান সুপার লিগে (PSL) লাহৌর কালান্দার্স বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ম্যাচের। আমির খেলছিলেন কোয়েট্টার হয়ে। বাউন্ডারির লাইনের কাছে তিনি ফিল্ডিং করার সময় গ্যালারিতে বসে থাকা এক দর্শক 'ফিক্সার' বলে চিৎকার করতে শুরু করেন। ২০১০ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল আমিরের বিরুদ্ধে। দোষ প্রমাণ হওয়ায় নির্বাসিত হতে হয়েছিল তাঁকে। আমির অবশ্য গ্যালারির বিদ্রুপ ভালভাবে নেননি। বুঝে যান যে, ওই দর্শক তাঁকেই নিশানা করে চিৎকার করছেন।

তবে গ্যালারির বিদ্রুপে মেজাজ হারান আমির। বেশ কয়েক বার 'ফিক্সার' চিৎকার শুনে আর নিজেকে সংযত রাখতে পারেননি আমির। সেই দর্শকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় আমিরকে। উত্তেজিত ভাবে তাঁকে কিছু বলেন ৩১ বছরের পেসার। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ওই দর্শকের দিকে উত্তেজিতভাবে আমির বলছেন, 'বাড়ি থেকে এসব শিখে আসো?'

 

ম্যাচে লাহৌরকে হারিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচ জিতে উচ্ছ্বসিত আমির ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন।                                                     

আরও পড়ুন: ধোনিকে পাঁচ-সাত বছর আগেই অবসর নিতে বলেছিলেন একজন, জানালেন ক্যাপ্টেন কুল নিজেই

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget