এক্সপ্লোর

Pakistan vs Nepal: আজ শুরু এশিয়া কাপ, কোথায়-কখন দেখবেন পাকিস্তান-নেপাল ম্যাচ?

Pakistan vs Nepal: ম্যাচে সাফ ফেভারিট পাকিস্তান। তবে শক্তিশালী পাক দলকে চমক দিতে তৈরি নেপালও। যারা এই প্রথম খেলছে এশিয়া কাপে।

মূলতান: দীর্ঘ ১৫ বছর পর এশিয়া কাপ ফিরছে পাকিস্তানে। বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। আর প্রথম ম্যাচেই আয়োজক দেশ পাকিস্তান নামছে নেপালের (Pakistan vs Nepal) বিরুদ্ধে। এবারই এশিয়া কাপে অভিষেক হচ্ছে নেপালের। ম্যাচে সাফ ফেভারিট পাকিস্তান। তবে শক্তিশালী পাক দলকে চমক দিতে তৈরি নেপালও। যারা এই প্রথম খেলছে এশিয়া কাপে।

ম্যাচ মূলতানে। যেখানে তীব্র দাবদাহ চলছে। তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নেপালের বিরুদ্ধে স্পষ্টতই ফেভারিট পাকিস্তান। তবে চমক দিতে প্রস্তুত নেপালও। পাকিস্তানের বিরুদ্ধে এর আগে কোনও ফর্ম্যাটেই খেলেনি নেপাল। তাদের জন্য এটা একটা মাহেন্দ্রক্ষণ। হার-জিত যাই হোক না কেন, ইতিহাসের অপেক্ষায় নেপাল ক্রিকেট।

এপ্রিল-মে মাসে দশ দলের এসিসি পুরুষদের প্রিমিয়ার কাপে সংযুক্ত আরব আমিরশাহি, হং কংয়ের মতো দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের যোগ্যতা অর্জন করেছিল নেপাল। যে দুই দল এর আগে এশিয়া কাপ খেলেছে। তার আগে ১২টি ওয়ান ডে ম্যাচের মধ্যে ১১টি জিতেছে নেপাল। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে খেলার যোগ্যতাও অর্জন করেছিল।

২০১৮ সালে ওয়ান ডে স্বীকৃতি পাওয়া নেপালের বর্তমান আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিং ১৫। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ হবে ১৪ দলের আর সেই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করাকে পাখির চোখ করছে নেপাল।

অন্যদিকে, পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক দেশ হলেও বাবর আজমরা মাত্র দুটি ম্যাচ খেলবেন দেশের মাটিতে। যার প্রথমটি নেপালের বিরুদ্ধে। দীর্ঘদিন ব্যাটিং অর্ডারের প্রথম তিনের ওপর অতি নির্ভরশীল পাকিস্তানের মিডল অর্ডারও এখন যথেষ্ট শক্তিশালী। যার সিংহভাগ কৃতিত্ব প্রাপ্য আঘা সলমনের। চল্লিশের ওপর গড়। কেরিয়ারের প্রথম ১৪ ম্যাচের পর তাঁর স্ট্রাইক রেট একশোর ওপরে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে দুর্দান্ত রেকর্ড। শ্রীলঙ্কা সফরেও সফল। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও চাপের মুখে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেছেন।

অন্যদিকে, নেপালের ব্যাটিং দাঁড়িয়ে রয়েছে দীপেন্দ্র সিংহ আইরে-র ওপর। ৫০ ওয়ান ডে খেলে ১৯.৯৩ ব্যাটিং গড় দুর্দান্ত না হলেও, বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে দুরন্ত ছন্দে ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেছিলেন। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে আন্দ্রে রাসেল, শাকিব আস হাসান, ক্রিস লিনের মতো তারকার সঙ্গে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলেছিলেন। দল চ্যাম্পিয়নও হয়েছিল।

কাদের ম্যাচ?

এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নেপাল

কোথায় খেলা?

ম্যাচটি হবে পাকিস্তানের মূলতানে

কখন শুরু ম্যাচ?

ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ৩টে

কোথায় দেখা যাবে?

পাকিস্তান বনাম নেপাল ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

মোবাইল স্ট্রিমিং

যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, তাঁরাও ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে দেখানো হবে ম্যাচ

 

আরও পড়ুন: সবকিছু অর্জন করে ফেলেছি, এমনটা কখনওই মনে করি না আমি: নীরজ চোপড়া

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: আর্জেন্তিনা ম্য়াচে এম্বোলোকে কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল? কী ব্যাখ্যা দিল IFAB?
আর্জেন্তিনা ম্য়াচে এম্বোলোকে কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল? কী ব্যাখ্যা দিল IFAB?
Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে

ভিডিও

Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget