এক্সপ্লোর

Neeraj Chopra: সবকিছু অর্জন করে ফেলেছি, এমনটা কখনওই মনে করি না আমি: নীরজ চোপড়া

Neeraj Chopra Update: তাঁর দ্বিতীয় প্রয়াসই সোনা জয়ের জন্য যথেষ্ট হলেও, নীরজ জানান তিনি শেষ প্রয়াস পর্যন্ত নিজের সর্বসেরা থ্রোয়ের রেকর্ড ভাঙার জন্য মরিয়া ছিলেন।

নয়াদিল্লি: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Atheletics Championship 2023) প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ২০২২ সালে এই প্রতিযোগিতা থেকেই রুপো জিতে ফিরতে হয়েছিল। আক্ষেপ ছিল মনে। এবার আর ভুল করলেন না। জ্যাভলিনের ফাইনালে দ্বিতীয় থ্রো-তেই নিজের সেরা ৮৮.১৭ মিটার দূরত্বে বর্ষা ছুড়ে সোনা জিতে নেন পানিপথের তরুণ। টোকিও অলিম্পিক্সের পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপ। তিন বছরে দুটো সোনা জিতে নিলেন নীরজ। তবে এত বড় সাফল্যের পরও নীরজ মনে করেন যে তাঁর এখনও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। 

সোনা জয়ের পর ভিডিও কলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীরজ বলেন, ''একটা কথা আছে যে থ্রোয়ারদের কোনও অন্তিম সীমানা থাকে না। আমিও মনে করি যে আমার জীবনে এখনও অনেক কিছুই করার আছে। হয়ত অনেকগুলো পদক জিতে নিয়েছি। কিন্তু এখনও আমি মনে করি আমার কাছ শেষ হয়নি। আমি ভাগ্যবান যে আমার কাছে জ্যাভলিন রয়েছে। আমি আরও পরিশ্রম করব, আমি আরও প্রতিযোগিতায় নেমে আরও পদক জিততে চাই দেশের জন্য। দেশকে আরও গর্বিত করতে চাই।''

নিজেই জানিয়েছিলেন যে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে চান। সে বিষয়ে নীরজ বলেন, ''৯০ মিটার দূরত্ব অতিক্রম করাটা আমার স্বপ্ন। গত দুটো বছর আমার দারুণ কেটেছে। দারুণ পারফর্ম করতে পারছি। চলতি বছরে আমার মনে হয়েছিল যে আমি ৯০ মিটার অতিক্রম করতে পারব। এমনকী চ্য়াম্পিয়নশিপে দ্বিতীয় থ্রো-তে যখন ৮৮.১৭ মিটার দূরত্বে ছুড়তে পেরেছিলাম ভাবলাম যে পরের থ্রো-গুলোতে হয়ত আমি ৯০ মিটার অতিক্রান্ত করে যাব। কিন্তু এই মরসুমের শুরুতে কুঁচকিতে চোট পেয়েছিলাম। যা আমাকে বেশ ভুগিয়েছে। তবে আমি আশাবাদী যে আগামী দিনে অবশ্যই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব হয়ত।''

তাঁর দ্বিতীয় প্রয়াসই সোনা জয়ের জন্য যথেষ্ট হলেও, নীরজ জানান তিনি শেষ প্রয়াস পর্যন্ত নিজের সর্বসেরা থ্রোয়ের রেকর্ড ভাঙার জন্য মরিয়া ছিলেন। 'দ্বিতীয় রাউন্ডের পরে আমি আরও ভাল পারফর্ম করার জন্য উৎসুক ছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল যে আমি আরও ভাল করতে পারি। এক্ষেত্রে আমার টেকনিক এবং গতির উপর অনেকটা নির্ভর করে। যোগ্যতা অর্জন পর্বে আমাদের অনেক খাটাখাটনি করতে হয়েছে। তারপর শরীরকে চাঙ্গা করার জন্য হাতে মাত্র একদিন সময় ছিল। সেটা একটা বড় পার্থক্য গড়ে দেয়। তবে আমি শেষ প্রয়াস পর্যন্ত নিজের রেকর্ড ভাঙার জন্য চেষ্টা করেছি।' বলেন ভারতীয় অ্যাথলিট।

সেরা শিরোনাম

IND vs NZ Live: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget