এক্সপ্লোর
'দেশে উন্নতির সুযোগ নেই', ভারতে কোচিং করাতে আসতে চান পাকিস্তানের সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়

করাচি: নিজের দেশে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভা বিকাশের সুযোগ কম, এহেন কারণ দেখিয়ে ভারতে আসতে চাইছেন পাকিস্তানের সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় মাহরুর শাহজাদ। পাকিস্তানি ক্রীড়া কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণের জন্য দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়দের ভারতে পাঠানোর আবেদন করেছেন তিনি। লাহোরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস খেতাব জয়ী মাহরুর ভারতে ব্যাডমিন্টনে প্রভূত উন্নতি হয়েছে বলে অভিমত জানিয়েছেন। বলেছেন, ব্যাডমিন্টনে ওরা সমীহ করার মতো শক্তি। ভারতে এখন নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসে। ওদের প্রশিক্ষকরাও ওপরের সারিতে রয়েছেন। আমার মতে, ব্যাডমিন্টন ফেডারেশন সহ আমাদের ক্রীড়াক্ষেত্রের লোকজনের কিছু করা উচিত যাতে আমরা ভারতে কোচিং নিতে, সেখানে আন্তর্জাতিক টুর্নামেন্টে যোগ দিতে পারি। ২০১৭-য় ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিঙ্গলস খেতাব জেতেন মাহরুর। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি। টোকিওয় পরবর্তী অলিম্পিক গেমসে লড়তে চান তিনি। মাহরুর বলেছেন, এখন আমিই সেরা ২০০র তালিকায় প্রথম পাকিস্তানি ব্যাডমিন্টন খেলোয়াড়। অলিম্পিকে যেতে হলে সেরা ৭০-এ থাকতে হবে, সেজন্য আমার সেরা প্রশিক্ষণ, সুযোগসুবিধা চাই, বিভিন্ন প্রতিযোগিতায় সামিল হতে হবে। তিনি জানিয়েছেন, গত ২ বছরে তিনি একটি অলিম্পিক প্রজেক্টের আওতায় উপমহাদেশে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেছেন, কিন্তু এখনও মনে করেন, পাকিস্তানি খেলোয়াড়দের ভারতে গিয়ে খেলা উচিত। মাহরুর বলেছেন, ভারতের ব্যাডমিন্টনের সেট আপ থেকে ভালটা শেখা তো অন্যায় নয়। আমাদের ক্ষমতা আছে, শুধু ঠিকঠাক সুযোগসুবিধা পাচ্ছি না।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















