এক্সপ্লোর

Paris Olympics 2024: অলিম্পিক্সে ১০ গোল ঝুলিতে, প্যারিসে ব্রোঞ্জ জয়ের পর কী বলছেন হরমনপ্রীত?

Harmanpreet Singh: ব্রোঞ্জের ম্য়াচেও ২টো গোলই তাঁর স্টিক থেকেই এসেছে। ভারতে ফিরে এবার ভারতীয় হকি দল ও নিজের পারফরম্য়ান্স নিয়ে মুখ খুললেন হরমনপ্রীত সিংহ। 

প্যারিস: টোকিওর পর প্যারিস। টানা দুটো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। এবারের ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনিই। নিজে ১০ গোল করেছেন। ব্রোঞ্জের ম্য়াচেও ২টো গোলই তাঁর স্টিক থেকেই এসেছে। ভারতে ফিরে এবার ভারতীয় হকি দল ও নিজের পারফরম্য়ান্স নিয়ে মুখ খুললেন হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)। দেশের ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছে ভারতীয় হকি দল। দলের 'সরপঞ্চ' হরমনপ্রীত বলছেন, ''আমি ভীষণ খুশি। আমরা গোটা হকি দল ভীষণ খুশি। গোটা দেশ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের সমর্থন করেছে, তাতে সত্যিই অভূতপূর্ব লাগছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ। উনি সবসময় আমাদের সমর্থন করে এসেছেন। আমি নিজের পারফরম্য়ান্স নিয়েও বেজায় খুশি। টুর্নামেন্টে ১০ গোল করতে পেরেছি। তবে তার থেকেও বড় আমরা অলিম্পিক্সে ফের পদক জিততে পেরেছি।'' 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরমনপ্রীত বলেন, ''সোনা জয়ই আমাদের লক্ষ্য ছিল। ফাইনালে ওঠা ও ফাইনালে জয়ের জন্যই মুখিয়ে ছিলাম আমরা। কিন্তু পারিনি। কিছুটা হতাশা রয়েই গিয়েছে। কারণ এবার আমরা দারুণ খেলছিলাম। স্বপ্ন দেখেছিলাম সোনা জয়ের। কিন্তু সোনা জয়ের স্বপ্নপূরণ হয়নি। তবে পদক পদকই। পরপর দুটো অলিম্পিক্সে পদক জেতা মুখের কথা নয়। আমরা তা করতে পেরেছি।''

দীর্ঘদিনের সতীর্থ শ্রীজেশ হকিকে বিদায় জানিয়েছেন ব্রোঞ্জ জয়ের পরই। ভারতের কিংবদন্তি হকি গোলরক্ষকের কথাও শোনা গেল হরমনপ্রীতের মুখে। ভারতের সরপঞ্চ বলছেন, ''শ্রীজেশের জন্য এটা সত্যিই একটা ভীষণ আবেগঘন মূহূর্ত। ওঁর অবদান ভারতীয় হকিতে অনস্বীকার্য। এটাই শেষ ম্য়াচ ছিল শ্রীজেশের। ওঁ দলের সঙ্গে না থাকলেও আমাদের অনুপ্রেরণা হয়েই থাকবে। আমি জানি যে কোনও সময়ে প্রয়োজনে ওঁকে পাওয়া যাবে। এছাড়াও ওড়িশা সরকারের কাছে আমরা ঋণী। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অবদানও প্রচুর।''

ফুলের মালা চাপিয়ে, ঢাক, ঢোল বাজিয়ে নয়াদিল্লিতে স্বাগত জানানো হয় অলিম্পিক্স পদকজয়ীদের। সুখজিৎদের ঢোলের ছন্দে উচ্ছ্বাসে ভেসে ভাঙরা নাচেও মজতে দেখা যায়। স্বাভাবিকাবেই ভারতীয় হকি তারকাদের স্বাগত জানাতে বিমানবন্দরে আধিকারিক, সংবাদমাধ্যমের ভিড় ছিল। সকলের জন্য গলা টাঙানো মেডেল ক্যামেরার সামনে তুলে ধরেন হরমপ্রীতরা। উল্লেখ্য, স্পেনকে ২-১ গোলে হারিয়ে হকিতে অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ জিতে নিয়েছিল হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন ভারতীয় হকি দল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget