এক্সপ্লোর

PBKS vs RCB: বছর দুই পর ফের আরসিবির নেতৃত্বে বিরাট কোহলি

Virat Kohli: বিরাট কোহলি এর আগে আরসিবিকে ১৪০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

মোহালি: বছর দুই আগে, ২০২১ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে (Virat Kohli)। ওই মরসুম শেষেই তিনি আরসিবির অধিনায়কত্ব ছাড়বেন বলে মরসুমের মাঝপথেই জানিয়ে দিয়েছিলেন। তারপর গত মরসুমে ফাফ ডুপ্লেসিই (Faf du Plessis) আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন। তবে আজ, পাঞ্জাব কিংস ম্যাচে সকলকে চমকে আরসিবির অধিনায়ক হিসাবে টস করতে মাঠে নামেন বিরাট কোহলি।

অধিনায়ক বিরাট

টস করতে নেমে বিরাট জানান দলের নিয়মিত অধিনায়ক ফাফের পাঁজরে চোট লেগেছে, সেই কারণেই ফাফ এই ম্যাচে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবেই মাঠে নামবেন। তিনি ব্যাট করবেন বটে, তবে ফিল্ডিং করবেন না। তাঁর বদলে বিজয়কুমার বিশাখ আরসিবির ফিল্ডিংয়ে সময় মাঠে নামবেন। প্রসঙ্গত, বিরাট কোহলি এর আগে আরসিবিকে ১৪০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০১৩ সাল থেকে ২০২১ পর্যন্ত আরসিবির নেতত্বে ছিলেন বিরাট। এই সময়কালে তিনি ৬৪টি ম্যাচ জিতেছেন, ৬৯ ম্যাচ হেরেছেন।

 

বিরাটের নেতৃত্বে অবশ্য একবারও আইপিএল খেতাব জিততে পারেনি আরসিবি। তবে একমাত্র দল হিসাবে বিগত তিন মরসুমের প্রত্যেকটিতেই প্লে-অফে আরসিবি নিজেদের জায়গা পাকা করেছে। এ মরসুমে অবশেষে বহুকাঙ্খিত খেতাব আরসিবি নিজেদের ঘরে তুলতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়। অপরদিকে, এই ম্যাচে পাঞ্জাবের নিয়মিত অধিনায়ক শিখর ধবনও খেলছেন না। তিনি এখনও চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি। তাই গত ম্যাচের মতো এই ম্যাচেও পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছেন দলের সহ-অধিনায়ক স্যাম কারান।   

ট্রায়ালে অভিমন্যু

টানা পাঁচ ম্যাচে হার। প্যানিক বাটন প্রেস করে দিচ্ছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কর্তারা। দলের সব ভারতীয় ব্যাটাররা ব্যর্থ।অগত্যা আনক্যাপড ও নিলামে অবিক্রিত দুই ক্রিকেটারকে ডেকে পাঠাল দিল্লি। যাঁদের মধ্যে একজন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। অন্যজন প্রিয়ম গর্গ। এক সময় যিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছেন। 

দিল্লি দলের দিকে নজর রাখা আইপিএলের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সর্বোচ্চ ২৫ ক্রিকেটারকে নেওয়া যেতে পারে যে কোনও দলে। দিল্লি দলে ইতিমধ্যেই ২৫ জন রয়েছে। তাই কীভাবে কারও পরিবর্ত নেওয়া যায়, দেখা হচ্ছে। আপাতত শুধু এটুকু বলা যেতে পারে যে, দুই ক্রিকেটারই ট্রায়ালের জন্য আসছেন। পৃথ্বী শ রান পাচ্ছেন না। যশ ধূল, ললিত যাদব, কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাধ্য হয়ে লাল বলের দুই বিশেষজ্ঞকে ডেকে পাঠাল দিল্লি ক্যাপিটালস।

দিল্লি দলে ফিটনেসের অভাবে ভুগছেন একমাত্র খলিল আমেদ। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে তাঁর। তবে দিল্লি শিবির আশাবাদী যে, খলিল ফিট হয়ে যাবেন। দিল্লি টিম ম্যানেজমেন্টের আতঙ্ক অবশ্য স্বাভাবিক কারণেই। কিন্তু তাই বলে অভিমন্যু ঈশ্বরণ? অনেকেই বাংলার ক্রিকেটারকে ট্রায়ালে ডাকা নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ, ওয়ান ডে ক্রিকেটেও তাঁকে নিয়মিত মনে করা হয় না। ঘরোয়া ক্রিকেটেও ২৭টি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাও গত ১০ বছরের কেরিয়ারে। ওপেনার হিসাবে মাত্র ১২১ স্ট্রাইক রেট। একটিমাত্র সেঞ্চুরি রয়েছে। 

আরও পড়ুন: জয়ের রাস্তায় ফিরতে দলে পরিবর্তনের ভাবনা, কেমন হতে পারে দিল্লি ম্যাচে কেকেআর একাদশ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget