এক্সপ্লোর

IPL 2023: জয়ের রাস্তায় ফিরতে দলে পরিবর্তনের ভাবনা, কেমন হতে পারে দিল্লি ম্যাচে কেকেআর একাদশ?

IPL 2023, DC vs KKR: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে হেরেছে কেকেআর। এরপর অ্যাওয়ে ম্যাচে ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধেও হারতে হয়েছে।

নয়াদিল্লি: আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পরপর ২ ম্যাচ হেরে এদিন ফের আইপিএলে নামছে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের পর ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও জয় আসেনি। তাই এদিনের ম্যাচে কিছু বদল হতে পারে নাইট একাদশে। ওপেনিং থেকে বোলিং ডিপার্টমেন্টে সবেতেই কিছু বদল হতে পারে। অনেক তারকা ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। তাঁদের সুযোগ দেওয়া হতে পারে। একবার দেখে নেওয়া যাক সেই সম্ভাবনাময় বদল কেমন হতে পারে আজ। 

কেমন হতে পারে আজকের নাইট একাদশ?

কলকাতা শিবিরের ওপেনিং জুটি ধারাবাহিক নয়। বিশেষ করে রহমনউল্লাহ গুরবাজ। প্রথম দিকের ২টো ম্যাচ ভাল খেললেও গত কয়েকটি ম্যাচে একদমই পারফর্ম করতে পারছেন না তিনি। ফলে চাপ বাড়ছে মিডল অর্ডারে। সেক্ষেত্রে এদিনের ম্যাচে আফগান তারকাকে বসিয়ে জেসন রয়কে একাদশে খেলানো হতে পারে। ইংল্যান্ডের তারকা দীর্ঘদিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছে। চুটিয়ে রোজ অনুশীলনও সারছেন। বেঞ্চে আছেন বাংলাদেশের উইকেট কিপার ব্য়াটার লিটন দাসও। তবে রয়ের পাল্লাই ভারী। সেক্ষেত্রে নারায়ণ জগদীশানকে হয়ত উইকেটের পেছনে দেখা যেতে পারে আজকের ম্যাচে। বোলিং ডিপার্টমেন্টে ফার্গুসনকে বসিয়ে সাউদিকেও খেলানো হতে পারে। ফার্গুসন রান খরচ করছেন প্রচুর। অন্যদিকে দিল্লিতে নিজের ঘরের মাঠে প্রথমবার কোনও সিনিয়র পর্যায়ের ম্যাচ খেলতে নামবেন কেকেআরের তরুণ স্পিনার সুয়াশ শর্মা। 

উল্লেখ্য, সানরাইজার্স হায়দরাবাদের পর মুম্বই ইন্ডিয়ান্স, জোড়া ম্যাচে টানা দুই হারের মুখে পড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। রিঙ্কু সিংহের (Rinku Singh) অবিশ্বাস্য ইনিংসে ভর করে গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) হারানোর পর টানা দু'ম্যাচে হেরে এই মুহূর্তে লিগ তালিকার সাত নম্বরে নেমে গিয়েছে কেকেআর (KKR)। হারের হ্যাটট্রিক এড়িয়ে জয়ের রাস্তায় ফেরার মরিয়া চেষ্টা নিয়েই মাঠে নামছেন নীতীশ রানা (Nitish Rana), বেঙ্কটেশ আইয়াররা (Venkatesh Aiyer)। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। যারা চলতি আইপিএলে এখনও জয়ের মুখই দেখেনি। এখনও পর্যন্ত ৫ টি ম্যাচ খেলেছে ডেভিড ওয়ার্নার, সরফরাজ খানরা, যার মধ্যে সবকটিতেই হেরেছে তারা। ঋষভ পন্থের অনুপস্থিতিতে রিকি পন্টিং-সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কোচিংয়ে থাকা দিল্লি ফ্র্যাঞ্চাইজি মরিয়া জয়ের রাস্তায় ফিরতে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget