এক্সপ্লোর

Penalty Rules: বিশ্বকাপে মার্তিনেজের কৌশল ভাবাচ্ছে ফিফাকে! বদলে যেতে পারে পেনাল্টির নিয়ম

FIFA: মার্তিনেজের জন্য এ বার বদলে যেতে পারে পেনাল্টির নিয়ম! ফিফা সূত্রে সেরকমই খবর। এ ব্যাপারে ফিফা ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে।

জুরিখ: ফুটবল বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারের নায়ক তিনি। আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের (Emiliano Martinez)। প্রথমে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও পরে ফাইনালে ফ্রান্সকে হারাতে বড় ভূমিকা নিয়েছিলেন। তেকাঠির নীচে কার্যত অপ্রতিরোধ্য ছিলেন। তবে বিতর্কও হয়েছিল। অভিযোগ উঠেছিল, প্রতিপক্ষ ফুটবলারের মনোযোগ নষ্ট করার জন্য অন্যায্য কাজ করেছেন তিনি।

মার্তিনেজের জন্য এ বার বদলে যেতে পারে পেনাল্টির নিয়ম! ফিফা সূত্রে সেরকমই খবর। এ ব্যাপারে ফিফা ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে।

কী হতে পারে নতুন নিয়ম?

শোনা যাচ্ছে, পেনাল্টি নেওয়ার সময় গোলরক্ষকদের নড়াচড়ায় আরও বিধিনিষেধ আসতে পারে। এতে আরও কঠিন হবে গোলরক্ষকদের পরিস্থিতি। কারণ, সেই নিয়ম চালু হয়ে গেলে স্ট্রাইকারকে বিরক্ত করা যাবে না। অযথা দেরি করাতে পারবেন না গোলকিপাররা। এই সংক্রান্ত নতুন নিয়মের খসড়া করে মার্চ মাসে লন্ডনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার বৈঠকে তা পেশ করা হবে বলে জানা গিয়েছে।

কাতার বিশ্বকাপের ফাইনালে নান অঙ্গভঙ্গিতে বিপক্ষের পেনাল্টি নিতে আসা ফুটবলারকে বারবার বিভ্রান্ত করেছেন মার্তিনেজ। এমনকী, ফ্রান্সের ফুটবলারদের পেনাল্টি শ্যুট আউটের শট নেওয়ার আগে যাতে বল কিছুটা দূরে গিয়ে নিয়ে আসতে হয়, সেটা নিশ্চিত করতে বারবার বল দূরে পাঠানোর অভিযোগও উঠেছিল মার্তিনেজের বিরুদ্ধে।

অনেকেই মনে করেন, ফাইনালে ফরাসি ফুটবলারদের মনঃসংযোগ ভাঙতে মার্তিনেজের এই অঙ্গভঙ্গির ভূমিকা ছিল। ভবিষ্যতে যাতে আর্জেন্তিনীয় গোলকিপারের মতো কাজ কেউ করতে না পারেন, সেই জন্য এখন থেকেই সচেষ্ট হয়েছে ফিফা।

প্রসঙ্গত চলতি বছরের মার্চেই লন্ডনে বোর্ড মিটিং রয়েছে আন্তর্জাতিক এফএ বোর্ডের। সেখানে লিখিতভাবে ফিফার নিয়মে বদল আনা হতে পারে। যাতে ছলচাতুরি করে গোলকিপার পেনাল্টি-টেকারকে বিভ্রান্ত না করতে পারেন, সেই বিষয়টি মাথায় রাখা হবে। বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারের সময় মার্তিনেজ ফ্রান্সের কিংসলে ক্যোমানের মনঃসংযোগ নষ্টের জন্য তাঁকে অপেক্ষা করান। রেফারির সঙ্গে কথা চালিয়ে যান। বারবার রেফারিকে বলেন কোম্যান বল ঠিকমতো জায়গায় বসাচ্ছেন কি না, তা যেন খেয়াল রাখেন। অন্যদিকে চুয়ামেনি শট নেওয়ার ঠিক আগেই মার্তিনেজ বল তুলে দূরে ছুড়ে ফেলেন। তিনিও এরপর পেনাল্টি মিস করেন। ফলে কাতারে ফাইনালে ফ্রান্সের হয়ে পেনাল্টি নিতে এসে চুয়ামেনি ও কিংসলে ক্যোমান দুজনেই মিস করে বসেন। পেনাল্টিতে শেষমেশ আর্জেন্তিনা ৪-২ গোলে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা উঠতেই নতুন স্ট্রাইকারকে দলে নিল ইস্টবেঙ্গল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget