এক্সপ্লোর

Peter Drury-Harsha Bhogle: ভোগলকেই নিজের হিরো বলে দাবি ড্রুরির, জবাবে কী বললেন হর্ষ?

WTC Final 2023: আসন্ন সপ্তাহেই ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। সেই ম্যাচে ধারাভাষ্য দিতে বিলেতে উপস্থিত থাকবেন হর্ষ। পিটার আবার থাকেন লন্ডনেই।

লন্ডন: ফুটবল জগতের প্রসিদ্ধ ধারাভাষ্যকার পিটার ড্রুরি (Peter Drury)। লিওনেল মেসির বিশ্বজয়ের মুহূর্ত থেকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে এএস রোমার ঐতিহাসিক প্রত্যাবর্তন, চিরস্মরণীয় একাধিক মুহূর্তকে নিজের ধারাভাষ্যের মাধ্যমে আরও জীবন্ত করে তুলতে ড্রুরির জুড়ি মেলা ভার। সেই প্রখ্যাত ইংরেজ ধারভাষ্যকারের 'হিরো' কে জানেন? তিনি আর কেউ নন, 'ক্রিকেটের ভয়েস' হিসাবে পরিচিত হর্ষ ভোগলে (Harsha Bhogle)।

ঠিক যেমন নিজের ধারাভাষ্যের মাধ্যমে ক্রিকেটের বিভিন্ন স্মরণীয় মুহূর্তে প্রাণপ্রতিষ্ঠা করেন হর্ষ, তেমনই ড্রুরির আওয়াজে ফুটবলের বিভিন্ন মুহূর্ত আরও প্রাণবন্ত হয়ে উঠেন। সামনের সপ্তাহে এই দুই তারকা ধারাভাষ্যকারই সাক্ষাৎ করতে চলেছেন। আসন্ন সপ্তাহেই ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) আয়োজিত হবে। সেই ম্যাচে ধারাভাষ্য দিতে বিলেতে উপস্থিত থাকবেন হর্ষ। পিটার আবার থাকেন লন্ডনেই। এই সময়েই দুই তারকা ধারাভাষ্যকারের সাক্ষাৎ হতে চলেছে।

ইউরোপা লিগের ফাইনালে ধারাভাষ্য দেওয়ার মাঝে পিটার ড্রুরিই প্রথমে নিজের হিরো হর্ষ ভোগলের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানান। তিনি বলেন, 'আশা করছি পরবর্তী সপ্তাহেই আমাদের দেখা হবে। আমার আর তর সইছে না। ওঁ আমার হিরো।' পরবর্তীতে হর্ষও সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি লেখেন, 'কী সুন্দরভাবে ওঁ বাড়িয়ে চাড়িয়ে গোটা বিষয়টা বলল। পরবর্তী সপ্তাহে তোমার সঙ্গে দেখা করে খেলাধুলোর বিষয় ও ব্রডকাস্টিংয়ের বিষয়ে আলাপ আলোচনা করার জন্য মুখিয়ে রয়েছি পিটার ড্রুরি।'

 

 

কোন বলে ফাইনাল?

আইসিসির তরফে জানানো হয়েছে ডিউকস বলেই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। এই বলে ফাইনাল খেলাটা দুই দলের ক্ষেত্রেই বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ ভারত ও অস্ট্রেলিয়, দুই দলের কেউই নিজেদের ঘরের মাঠে ডিউকস বলে খেলে না। ভারতে যেখানে এসজি বলে খেলা হয়, অস্ট্রেলিয়ায় সেখানে ব্যবহৃত হয় কুকাবুরা বল। তাই দুই দলকেই ভিন্ন চরিত্রের বলের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং লড়াইটাও সমান সমান হবে।

আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

সেরা শিরোনাম

Bengal Cricket: কমিটিতে এখনও জেলবন্দি প্রাক্তন TMC বিধায়কের নাম! ক্ষুব্ধ সৌরভ, খতিয়ে দেখার আশ্বাস সিএবি-র
কমিটিতে এখনও জেলবন্দি প্রাক্তন TMC বিধায়কের নাম! ক্ষুব্ধ সৌরভ, খতিয়ে দেখার আশ্বাস সিএবি-র
Suryakumar Yadav: ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!
ব্যাট হাতে অপমানের জবাব, কলকাতায় ভয়ঙ্কর ইনিংস সূর্যকুমারের, ১৫ বলে হাফসেঞ্চুরি!
Syed Mushtaq Ali T20: শিবম-শার্দুলদের দাপটে ১৭২ রানে অল আউট হায়দরাবাদ, কলকাতায় সূর্য-ঝড় উঠবে?
শিবম-শার্দুলদের দাপটে ১৭২ রানে অল আউট হায়দরাবাদ, কলকাতায় সূর্য-ঝড় উঠবে?
Argentina Football Team: ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget