এক্সপ্লোর

শৃঙ্খলাভঙ্গের দায়ে এশিয়াড শিবির থেকে বাদ পড়লেন ‘দঙ্গল-কন্যা’ গীতা-ববিতা ফোগত

নয়াদিল্লি: আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতি শিবির থেকে বাদ পড়লেন গীতা ও ববিতা ফোগত। বাদ পড়েছেন তাঁদের ২ ছোট বোন-- ঋতু ও সঙ্গীতাও। ভারতের কুস্তি ফেডারেশনের তরফে জানানো হয়েছে, শিবিরে যোগ না দেওয়া এবং তার কোনও কারণ না দর্শানোর ফলে শৃঙ্খলাভঙ্গের দায়ে ফোগতদের বাদ দেওয়া হয়েছে। এদিকে, ববিতার দাবি, তাঁর চোট লেগেছে।

আমির খান অভিনীত ‘দঙ্গল’-এ তাঁদের জীবন-কাহিনী উঠে আসার পরপরই রীতিমতো তারকা হয়ে যান কমনওয়েলথ গেমসে পদকজয়ী গীতা ও ববিতা ফোগত। কুস্তি ফেডারেশনের তরফে জানানো হয়েছে, লখনউতে চলতি জাতীয় শিবির থেকে গীতা ও ববিতা ছাড়াও তাঁদের আরও দুই বোন সহ মোট ১৩ জনকে বের করে দেওয়া হয়েছে।

ফেডারেশনের সভাপতি বৃজভূষণ সরণ সিংহ জানান, যে সকল কুস্তিগীরকে জাতীয় শিবিরের জন্য বাছাই করা হয়, নিয়মানুসারে, তিনদিনের মধ্যে তাঁদের সশরীরে হাজির হতে হয়। কোনও সমস্যা থাকলে, তা কোচকে জানানো আবশ্যিক। অভিযোগ, গীতারা কোনওটাই করেননি। তাঁরা কোনও যোগাযোগ করেননি। যা গুরুতর শৃঙ্খলাভঙ্গের সামিল। ফলত, তাঁদের বলা হয়েছে, শিবিরে যোগ না দিতে।

শৃঙ্খলাভঙ্গের দায়ে এশিয়াড শিবির থেকে বাদ পড়লেন ‘দঙ্গল-কন্যা’ গীতা-ববিতা ফোগত

ফেডারেশনের এই পদক্ষেপের অর্থ, চলতি মাসের শেষের দিকে শুরু হতে চলা এশিয়ান গেমসের ট্রায়ালে যোগ দিতে পারবেন না গীতা-ববিতারা। প্রসঙ্গত, আগামী অগাস্ট-সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ায় হতে চলেছে এশিয়ান গেমস। তবে, আশার আলো এখনও পুরোপুরি নিভে যায়নি গীতাদের। ফেডারেশন জানিয়েছে, যদি তাঁরা নিজেদের অনুপস্থিতির সন্তোষজনক কারণ দিতে পারে, তাহলে তাঁরা ট্রায়ালে যোগ দিতে পারবেন।

এদিকে, ববিতার দাবি, চোটের কারণে তিনি জাতীয় শিবিরে হাজির হতে পারেননি। বলেন, আমার দুই হাঁটতেই চোট লেগেছে। আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। তিনি জানিয়ে দেন, কুস্তি ফেডারেশনের তরফে কোনও শো-কজ নোটিস পাননি। তবে, একইসঙ্গে স্বীকার করেন, অনুপস্থিতির কারণ নিয়ে ফেডারেশনকে তিনিও জানাননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget