এক্সপ্লোর

দ্বিতীয় টেস্টের আগে বিশাখাপত্তনমে পিচ-পুজো

বিশাখাপত্তনম: বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে অভিনব ঘটনা৷ টেস্টের আগের দিন পিচ পুজো করলেন অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা৷ শেষ রঞ্জি ম্যাচে এই পিচেই খেলা শেষ হয়েছে আড়াই দিনে। সেই পুনরাবৃত্তি যাতে না হয়, তারই জন্য কি পুজো? প্রশ্ন ক্রিকেটমহলে৷ পিচের উপর নজরদারি যে কোনও টেস্ট ম্যাচ শুরুর আগের দিনের পরিচিত ছবি৷ অনুশীলনের আগে ম্যাচের ২২ গজ দুই দলের কোচ-ক্রিকেটাররা যেভাবে পরীক্ষা করেন, যেন মনে হয় রোগীর নাড়ি পরীক্ষা করছেন চিকিৎসক৷ এমনিতেই টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ধুঁকছে, তার উপর যদি পিচও যদি সমস্যা তৈরিতে দোসর হয়, তবে তো কপালে ভাঁজ পড়বেই! বিশাখাপত্তনমে তাই দ্বিতীয় টেস্ট শুরুর আগে পিচ পরিদর্শন নয়, একেবারে পিচ পুজো! টেস্ট শুরুর ২৪ ঘন্টা আগে কুম্বলে-কোহলিদের পিচ দর্শনের আগেই পিচ-পুজো দিলেন অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোশিয়েসনের কর্তারা৷ পিচ পুজো নিয়ে সমালোচনা যাতে না হয়, তাই কর্তাদের সাফাই, পিচ নয়, আগামী ৫ দিন যাতে বৃষ্টি না হয়, তাই পুজোর আয়োজন৷ কিন্তু আগামী ৫ দিন তো কোনও বৃষ্টির পূর্বাভাসই নেই আবহাওয়া দফতরের! সূত্রের খবর, পিচ নিয়ে রীতিমত চিন্তা রয়েছে আয়োজকদের৷ গত মাসেই রাজস্থান বনাম অসম রঞ্জি ম্যাচ শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে৷ শেষ ৪ ঘন্টায় ১৭টি উইকেট পড়েছিল। সেই কারণেই চিন্তায় আয়োজকরা। পিচ কিউরেটর যদিও আশ্বাস দিয়েছেন, দ্বিতীয় দিনের লাঞ্চের পর থেকেই বল বনবন করে ঘুরবে বিশাখাপত্তনমের বাইশ গজে৷ কিন্তু টেস্ট কি ৫ দিন গড়ানো সম্ভব? দুশ্চিন্তায় কর্তারা৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget