এক্সপ্লোর

Modi on Pant: মাতৃশোকের মধ্যেই পন্থের মাকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Rishabh Pant Accident: পন্থ হাসাপাতালে ভর্তি আছেন খবর পেয়েই তারকা ক্রিকেটারের মাকে ফোন করেন মোদি। পন্থের শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ খবর নেন।

নয়াদিল্লি: শুক্রবার সকালেই তিনি মাতৃহারা হয়েছেন। যে কারণে কলকাতা সফর বাতিল করেছেন। বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন ভার্চুয়ালি।

তবে মাতৃশোকের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) উদ্বিগ্ন করে তুলেছিল ঋষভ পন্থের (Rishabh Pant) দুর্ঘটনার খবর। পন্থ হাসাপাতালে ভর্তি আছেন খবর পেয়েই তারকা ক্রিকেটারের মাকে ফোন করেন মোদি। পন্থের শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ খবর নেন। আশ্বস্ত করেন পন্থের মাকে। এ-ও জানান যে, সবরকমভাবে তিনি গোটা পন্থ পরিবারের পাশে আছেন। চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যাপারেও তিনি সাহায্য করার আশ্বাস দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুক্রবার রাতে ট্যুইট করে যে খবর জানানো হয়। ধন্যবাদ জানানো হয় প্রধানমন্ত্রীকেও।                                                              

কেমন আছেন পন্থ?

উদ্বেগে ছিল তামাম ভক্তকুল। তবে রাতের দিকে এল কিছুটা স্বস্তির খবর। জানা গেল, ঋষভ পন্থের (Rishabh Pant) মস্তিষ্কে কোনও ক্ষতি হয়নি। যা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রিকেটপ্রেমীরা। 

শুক্রবার সকালে উত্তরাখণ্ডের রুরকিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন পন্থ। তাঁর মস্তিষ্ক আর মেরুদণ্ডের এমআরআই স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্ট হাতে পেয়েছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, মস্তিষ্ক ও মেরুদণ্ড স্বাভাবিক রয়েছে। গুরুতর কোনও চোট নেই। পাশাপাশি তাঁর মুখের ক্ষতস্থানে প্লাস্টিক সার্জারি করা হয়েছে এদিনই।

তবে পন্থের হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি এদিন। কারণ, দুটি জায়গাই অসম্ভব ফুলে রয়েছে। রয়েছে যন্ত্রণাও। ফোলা ভাব কিছুটা না কমলে স্ক্যান করা যাবে না। দেহরাদূনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকও তাঁর হাঁটু ও গোড়ালির চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, পন্থ স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে।

আরও পড়ুন: দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে পারবেন গুরুতর জখম পন্থ? কী বলছেন বিশেষজ্ঞরা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget