এক্সপ্লোর

Pranati Nayek: বিশ্বকাপের মঞ্চে ব্রোঞ্জ জয় বাংলার প্রণতির, পাঁচে শেষ করলেন দীপা

Gymnastics World Cup: অন্য়দিকে, প্রায় পাঁচ বছর পর আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন করেছিলেন আগরতলার দীপা। পদক না জিতলেও শেষ পর্যন্ত পাঁচে শেষ করেন তিনি।

কায়রো: বিশ্বমঞ্চে পদক বাংলার প্রণতি নায়েকের (Pranati Nayek)। মিশরের কায়রোতে আয়োজিত আর্টিস্টিক জিমন্য়াস্টিকের বিশ্বকাপে (Gymnastics World Cup) তৃতীয় স্থানে শেষ করলেন এই তরুণী। ফল আরও ভাল করলে হয়ত প্যারিস অলিম্পিক্সের টিকিট পাকা হতে পারত, কিন্তু তা হল না। অন্য়দিকে রিও অলিম্পিক্সে সাড়া জাগানো দেশের তারকা জিমন্য়ান্স দীপা কর্মকার (Deepa Karmakar) শেষ করলেন পাঁচ নম্বরে। উল্লেখ্য, ভল্ট ইভেন্টে ১৩.৬১৬ স্কাের করেছেন প্রণতি। অন্য়দিকে, প্রায় পাঁচ বছর পর আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন করেছিলেন আগরতলার দীপা। পদক না জিতলেও শেষ পর্যন্ত পাঁচে শেষ করেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sports Authority of India (@media.iccsai)

এর আগে যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে ছিলেন প্রণতি। তাঁর পয়েন্ট ছিল ১৩.১৬৬। বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে তৃতীয় ভারতীয় হিসেবে পদক জিতলেন প্রণতি। এর আগে অরুণা বুড্ডা রেড্ডি ও দীপা কর্মকার ২০১৮ সালে বিশ্বকাপে পদক জিতেছিলেন। পদক জিতলেও এখনও প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত নয় প্রণতির। ছেলেদের ও মেয়েদের বিভাগে প্রথম ২ সেরা জিমন্য়াস্টই সুযোগ পেয়েছেন অলিম্পিক্সে। তবে এখনও আশা শেষ হয় যায়নি। বিশ্বকাপের এটি ছিল প্রথম ধাপ। আগামী ২২-২৫ ফেব্রুয়ারি জার্মানি, ৭-১০ মার্চ আজারবাইজান ও ১৭-২০ এপ্রিল দোহায় টুর্নামেন্টের আরও তিনটি পর্ব রয়েছে। 

বিশ্বকাপের মঞ্চে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার আন চ্যাং ওক। তিনি স্কোর করেছেন ১৪.২৩৩।  রুপো জিতেছেন বুলগেরিয়ার ভ্যালেন্টিনা জর্জিয়েভা। তাঁর স্কোর ১৩.৬১৬। সমান পয়েন্ট পেলেও প্রণতি টেকনিক্যাল দিক থেকে পিছিয়ে পড়েছিলেন। তাই তাঁকে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়। এদিকে, প্রণতির সাফল্যে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়

 

বেশ কয়েক বছর ধরেই জিমন্য়াস্টিকে পরিচিত মুখ প্রণতি। বিশেষ করে ২০১৮ সালের মেলবোর্ন বিশ্বকাপে ষষ্ঠ স্থানে শেষ করার পর থেকে। গত বছর এশিয়ান গেমসে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অলরাউন্ড ও ভল্ট দুটোরই ফাইনালে উঠেছিলেন পিংলার এই মেয়েটি। প্রণতির পারফরম্য়ান্সের পর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। বাবা এক সময়ে বাস ড্রাইভার ছিলেন। কিন্তু মেয়ের প্রস্তুতিতে যাতে কোনও খামতি না হয়, তাই ২০০৩ সালে কলকাতায় চলে আসেন তিনি। কোচ মিনারা বেগমের অধীনে পথ চলা শুরু এখানে। এখন ধীরে ধীরে নিজেকে মেলে ধরছেন প্রণতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget