এক্সপ্লোর

IND vs ENG: প্রস্তুতি ম্যাচ শেষে কেমন হতে পারে বার্মিংহ্যাম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

IND vs ENG Test: সেখানে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম আশার আলো দেখাচ্ছে ভারতকে। প্রস্তুতি ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বার্মিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ সেরে নিয়েছে ভারতীয় দল। প্রত্যেকেই ইংল্য়ান্ডের (England) আবহাওয়ায় নিজেদের একবার ঝালিয়ে নিয়ে আগামী ১ তারিখ মাঠে নামতে চলেছে। রোহিত শর্মা যেখানে করোনা আক্রান্ত হওয়ার জন্য কিছুটা চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের, সেখানে বিরাট কোহলির ফর্ম আশার আলো দেখাচ্ছে ভারতকে। প্রস্তুতি ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্সের বিচারে কেমন হতে পারে বার্মিংহ্যাম টেস্টে ভারতের প্রথম একাদশ। 

কেমন হতে পারে সম্ভাব্য ভারতীয় একাদশ

রোহিত শর্মা করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তিনি টিম হোটেলেই আইসোলেশনে রয়েছেন। এই পরিস্থিতিতে রোহিতকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে বোর্ড। শেষ মুহূর্ত পর্যন্ত যদি রোহিত খেলতে না পারেন, তবে ওপেনিংয়ে গিলের সঙ্গী হতে পারেন কে এস ভরত। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছেন ভরত। প্রথম ইনিংসে ৭০ ও দ্বিতীয় ইনিংসে ৪৩ রানের ইনিংস খেলেছেন ভরত। তিন নম্বর পজিশনে থাকবেন বিরাট কোহলি, চারে চেতেশ্বর পূজারা ও পাঁচে ঋষভ পন্থ থাকছেন। 

তবে ষষ্ঠ ব্য়াটার হিসেবে শ্রেয়স আইয়ার সুযোগ পেতে পারেন। তিনি লেস্টারশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেছেন। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে খারাপ পারফরম্যান্সের জন্য হনুমা বিহারীকে হয়ত বেঞ্চেই বসতে হবে। স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন থাকছেন একাদশে। এছাড়া পেসার জুটি মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা থাকছেন। তৃতীয় পেসারের লড়াই মূলত হবে নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুরের মধ্যে। সাইনি ৩ উইকেট প্রস্তুতি ম্যাচে পেলেও লোয়ার অর্ডারে শার্দুলের ব্য়াটিং দলকে গভীরতা দেবে। তাই শার্দুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। 

সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা/কে এস ভরত, শুভমন গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা

রোহিত যদি একান্তই খেলতে না পারেন তবে বুমরাকে বিকল্প অধিনায়ক হিসেবে তৈরি রাখা হচ্ছে। 

 

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali Trophy: চর্চা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যুই, প্রথম ম্যাচে খেলবেন শাহবাজ
চর্চা হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অধিনায়ক অভিমন্যুই, প্রথম ম্যাচে খেলবেন শাহবাজ
Bengal vs Maharashtra: পিচে জুজু, নাকি মানসিকতা-টেকনিকে গলদ? বাংলার ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্তে বসে কী উঠে এল?
পিচে জুজু, নাকি মানসিকতা-টেকনিকে গলদ? বাংলার ব্যাটিং ব্যর্থতার ময়নাতদন্তে বসে কী উঠে এল?
Prithvi Shaw: ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন? ইডেনে বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে জিতিয়ে কী বললেন পৃথ্বী?
ভারতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন? ইডেনে বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে জিতিয়ে কী বললেন পৃথ্বী?
Ronaldo Retirement: দীর্ঘ ২৩ বছরের সফর শেষ হল, অবসর ঘোষণা করে কী বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
দীর্ঘ ২৩ বছরের সফর শেষ হল, অবসর ঘোষণা করে কী বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget