এক্সপ্লোর

Premier League: রোনাল্ডোর গোলে প্রিমিয়র লিগের শেষ চারে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড

Premier League: অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নেমেছিল রেড ডেভিলসরা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্য়ালবিয়নের বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল ম্যান ইউ।

ম্যাঞ্চেস্টার: প্রিমিয়র লিগে জয় ম্যান ইউয়ের। গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নেমেছিল রেড ডেভিলসরা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্য়ালবিয়নের বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিল ম্যান ইউ। এদিন খেলার শুরু থেকেই প্রতিপক্ষের বক্সে চাপ বাড়াতে থাকে লাল জার্সিধারীরা। কিন্তু গোলমুখ খুলতে পারছিলেন না কেউই। প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই যদিও গোলের মুখ খুলে ফেলেন রোনাল্ডো। ৫১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ৫৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাইটনের লুইস ডাঙ্ক। ৯০+৭ মিনিটে পোগবার পাস থেকে ইউনাইটেডের হয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ। প্রিমিয়ার লিগেও গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

 

পুরনো দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন বেশিদিন হয়নি। কিন্তু সেই দলও ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! ব্রিটিশ সংবাদমাধ্যমে এমনই খবর। চলতি মরসুম শেষ হওয়ার পরেই বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ফের দলবদল করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে তিনি কোথায় যাবেন, সেটা এখনও জানা যায়নি।

স্পেন ছেড়ে ইতালিতে যাওয়ার পর থেকেই অন্তত ক্লাব ফুটবলে রোনাল্ডোর পারফরম্যান্স খুব একটা ভাল নয়। ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেও তিনি পারফরম্য়ান্সের বিশেষ উন্নতি করতে পারেননি। ৩৭ বছরের এই তারকা চলতি মরসুমে এখনও পর্যন্ত ম্যান ইউয়ের হয়ে ২ গোল করেছেন। নতুন বছরে এই প্রথম গোল পেলেন। এর আগে শেষ গোল করেছিলেন গত ডিসেম্বরে বার্নলির বিরুদ্ধে। সেই ম্যাচ ৩-১ গোলে জেতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এরপর এই প্রথম গোল পেলেন রোনাল্ডো। 

ম্যান ইউ সমর্থকরা অবশ্য রোনাল্ডোর পাশেই আছেন। তাঁরা মনে করছেন, দলের হয়ে রোনাল্ডো যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে তাঁকে নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। তাছাড়া রোনাল্ডো একজন কিংবদন্তি। তাঁকে ফর্মে ফেরার জন্য সময় দেওয়া উচিত। কিছু সমর্থক আবার মনে করছেন, ম্যান ইউয়ের সিস্টেমের পক্ষে রোনাল্ডো মানানসই নন। দলকে তাঁর চাহিদা পূরণ করতে হয়। এই দলে তাঁর সতীর্থরা সেটা করতে পারছেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget