এক্সপ্লোর

Premier League: জয় পেল লিভারপুল, প্রিমিয়ার লিগ শীর্ষে দখল মজবুত করল আর্সেনাল

Premier League Table: বর্তমানে প্রিমিয়ার লিগে দুইয়ে থাকা নিউক্যাসেল ইউনাইটেডের থেকে এক ম্য়াচ কম খেলে সাত পয়েন্ট বেশি, ৪০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে আর্সেনাল।

লন্ডন: বিশ্বকাপের জন্য মরসুমের মাঝপথেই থেমে ছিল ক্লাব ফুটবল। তবে কিছুদিন আগেই শেষ হয়েছে কাতার বিশ্বকাপের মহারণ। বিশ্বকাপ শেষে শুরু হয়ে গেল ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ (Premier League)। বিশ্বকাপ পরবর্তী লিগের প্রথম ম্য়াচেই জয় পেল লিভারপুল (Liverpool), আর্সেনাল (Arsenal)। তবে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ড্র করেই টটেনহ্যাম হটস্পারকে (Tottenham Hotspur) সন্তুষ্ট থাকতে হল। 

দখল মজবুত করল আর্সেনাল

বিশ্বকাপপরবর্তী লিগ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্য়াচেই দুর্দান্ত জয় পেল আপাতত লিগ তালিকায় শীর্ষে থাকা আর্সেনাল। লন্ডনেরই আরেক ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারাল গানার্সরা। ৪৪ দিন পরে মাঠে নেমে আর্সেনাল শুরুতে পিছিয়ে পড়লেও, তরুণ তুর্কিদের উচ্ছ্বাস ও দ্বিতীয়ার্ধে দুরন্ত পারফরম্য়ান্সে ভর করেই তিন পয়েন্ট ঘরে তুলল মিকেল আর্টেটার দল।

ম্যাচের পাঁচ মিনিটের মাথাতেই আর্সেনালের হয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন বুকায়ো সাকা। তবে তাঁর গোলটি অফসাইডের জন্য় বাতিল হয়। তবে ম্যাচে নিজেদের দাপট বজায় রেখেছিল আর্সেনাল। একের পর এক আক্রমণে ওয়েস্ট হ্যাম রক্ষণকে নিরন্তর চাপে ফেলছিলেন মার্টিন ওডেগার্ডরা। অবশ্য ম্য়াচের গতির বিরুদ্ধে সাইদ বেনরামার গোলে এগিয়ে যায় হ্যামার্সরা। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলজিরিয়ান তারকা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আর্সেনাল পেনাল্টি পেলেও, ভিএআরের সৌজন্য়ে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। 

দ্বিতীয়ার্ধে আরও উদ্যম নিয়ে মাঠে নামে আর্সেনাল ৫৩ মিনিটে ওডেগার্ড নিজের শট সঠিকভাবে গোলে রাখতে না পারলেও, তা সাকার পায়ে চলে যায় এবং সেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি তিনি। পাঁচ মিনিট পরেই গ্যাব্রিয়েল মার্টনেলি লুকাস ফ্য়াবিয়ানস্কিকে প্রথম পোস্টে পরাস্ত করে আর্সেনালকে ম্যাচে এগিয়ে দেন। ৬৯ মিনিটে চোখধাঁধানো এক গোলে আর্সেনালের লিড দ্বিগুণ করেন এডি এনকেতিয়া। আর কোনও গোল না হওয়ায় ৩-১ ম্য়াচ জেতে আর্সেনাল।

লিভারপুলের জয়

অপরদিকে, লিভারপুলও একই স্কোরলাইনে অ্যাস্টন ভিলাকে পরাজিত করে। ম্য়াচের শুরুটা ভিলা দুর্দান্তভাবে করে। তবে সময় গড়ালে লিভারপুলও ম্যাচে ফিরে আসে। পাঁচ মিনিটের মাথায় অ্যান্ড্রু রবার্টসনের পাস থেকে লিভারপুলকে ম্যাচে এগিয়ে দেন মহম্মদ সালাহ। পিছিয়ে পড়েও ভিলা লড়াই চালিয়ে যেতে থাকে। লিওন বাইলি একাধিক সুযোগ পেয়েও গোলের সামনে বারংবার বলের সঙ্গে সঠিক সংযোগ ঘটাতে ব্যর্থ হন। ম্য়াচের ৩৭ মিনিটে ভার্জিল ভ্যান ডাইক লিভারপুলকে ২-০ এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ভিলা শুরু থেকেই দুরন্ত ফুটবল খেলে। ওলি ওয়াটকিন্স ভিলার হয়ে জালে বল জড়ালেও তা অফসাইডের জন্য বাতিল হয়। তবে ৫৯ মিনিটে ফের একবার ডগলাস লুইসের ঠিকানা লেখা পাস থেকে গোল করেন ওয়াটকিন্স। এবার আর তাঁর গোল বাতিল হয়নি। ম্যাচে সমতায় ফিরতে হু হু করে আক্রমণ গড়ে তোলে ভিলা। তবে ভ্যান ডাইক ও জোয়েল ম্যাটিপ লিভারপুলের হয়ে সেই ঝড় আটকাতে সক্ষম হন। শেষমেশ পরিবর্ত হিসাবে নামা তরুণ স্টেফান বাজেটিচ ৮১ মিনিটে নিজের প্রথম প্রিমিয়ার লিগ গোল করে লিভারপুলের জয় সুনিশ্চিত করেন।

স্পার্সের ড্র

লিভারপুল, আর্সেনাল জয় পেলেও, হ্যারি কেনদের ড্র করেই সন্তুষ্ট থাকতে হল। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ২-২ড্র করে টটেনহ্য়াম হটস্পার। ভাইটালি জানেল্ট ব্রেন্টফোর্ডকে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে দেন। আইভান টনি ৫৪ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে ব্যবধান বাড়ান। তবে হ্য়ারি কেন ও পিয়ের এমিল হোইবিয়ের যথাক্রমে ৬৫ ও ৭১ মিনিটে গোল করে ম্যাচে স্পার্সকে সমতায় ফেরান। আর কোনও গোল না হওয়ায় ম্যাচ ড্র হয়। বর্তমানে প্রিমিয়ার লিগে দুইয়ে থাকা নিউক্যাসেল ইউনাইটেডের থেকে এক ম্য়াচ কম খেলে সাত পয়েন্ট বেশি, ৪০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে আর্সেনাল। ৩০ পয়েন্ট নিয়ে চারে রয়েছে তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী স্পার্স। লিভারপুল ২৫ পয়েন্ট নিয়ে আপতত ছয় নম্বরে।

আরও পড়ুন: বিশ্বকাপে নজরকাড়া নেদারল্যান্ডস তারকা যোগ দিচ্ছেন লিভারপুলে

সেরা শিরোনাম

England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget