এক্সপ্লোর

ধোনি এমন একজন ক্রিকেটার, যাকে নিয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরাও আলোচনা করেন, বলছেন ডিন জোন্স

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ একবার ধোনির চুলের প্রশংসা করেছিলেন।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে ফের মাঠে দেখার জন্য মুখিয়ে আছেন ডিন জোন্স। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল-এ ফের ধোনির খেলা দেখার অপেক্ষায় আছেন তিনি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোন্স বলেছেন, ‘আমি ধোনির বড় ভক্ত। আমার মতে, ভারতের সর্বকালের সেরা ৬ ক্রিকেটারের মধ্যে ও থাকবে। ও যদি আইপিএল-এ ভাল খেলতে পারে এবং অন্য ক্রিকেটাররা সেভাবে খেলতে না পারে, তাহলে হয়তো টি-২০ বিশ্বকাপের দলে ও সুযোগ পেতে পারে। তাই ওর কাছে বড় সুযোগ আছে। আমি এমএস-কে যতটা চিনি, তাতে ও এই সুযোগ কাজে লাগানোর জন্য নিজেকে নিখুঁতভাবে তৈরি করবে। আশা করি ও ভাল খেলবে।’ ধোনির প্রশংসা করে জোন্স আরও বলেছেন, ‘এমএস এমন একজন ক্রিকেটার, যার খেলা দেখে দর্শকদের পাশাপাশি আমার মতো প্রাক্তন ক্রিকেটাররাও নড়েচড়ে বসি। কারণ, ও কখন কী করবে, সেটা কেউই জানে না। ওর খেলা দেখে আনন্দ পাওয়া যায়। আশা করি ও আইপিএল-এ ভাল খেলবে। ও কেমন খেলে, সেটা দেখার অপেক্ষায় আছি।’ পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ একবার ধোনির চুলের প্রশংসা করেছিলেন। সেটা ধোনির কেরিয়ারের শুরুর দিকে। তখন তাঁর লম্বা চুল ছিল। সে কথা মনে করিয়ে দিয়ে জোন্স বলেছেন, ‘এমএস বোধহয় পাকিস্তান সফরে গিয়ে চুল কাটিয়েছিল। আমি সেবার ধারাভাষ্যকার ছিলাম। মুশারফ ওর চুলের প্রশংসা করে বলেছিলেন, সুন্দর দেখতে লাগছে। ও এমন একজন ক্রিকেটার, যার বিষয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরাও আলোচনা করেন। কারণ, ও সবার দৃষ্টি আকর্ষণ করে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget