এক্সপ্লোর

Paris Olympics: প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন প্রিয়াঙ্কা, অক্ষদীপ

Priyanka Goswami-Akshdeep Singh: ৬৭ দলের অংশগ্রহণ করা প্রতিযোগিতায় ১৮ নম্বরে শেষ করেন ভারতীয় জুটি।

অ্যান্টালিয়া: এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) ম্যারাথন রেস ওয়াক মিক্সড রিলে প্রতিযোগিতা আয়োজিত হবে। এই বিভাগে প্যারিসে নামার ছাড়পত্র জোগাড় করলেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami) এবং অক্ষদীপ সিংহ (Akshdeep Singh)। ২০ কিলোমিটার রেস ওয়াকে জাতীয় রেকর্ডধারী প্রিয়াঙ্কা এবং অক্ষদীপ ১৮ নম্বর স্থানে শেষ করেই অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন। ৩:০৫:০৩ নিজেদের রেস ওয়াক সম্পূর্ণ করেন প্রিয়াঙ্কা এবং অক্ষদীপ।

 

এই রেস ওয়াকে মোট ৬৭টি দল অংশগ্রহণ করেছিল। এক দেশ থেকে একাধিক দল গড়ার স্বাধীনতা ছিল। সেই ৬৭টি দলের মধ্যে প্রথম ২২টি দলই প্যারিসের ছাড়পত্র পেত। সেইমতো ১৮ নম্বরে শেষ করায় প্রিয়াঙ্কারা অলিম্পিক্সে পৌঁছে গেলেন। এই বিভাগে ইতালি, জাপান ও স্পেনের অ্যাথলিটরা পোডিয়ামে শেষ করেন। পরমজিৎ সিংহ বিস্ত এবং মুনিতা প্রজাপতির আরেক ভারতীয় দল বেশ খানিকটা পিছনে, ৩৫ নম্বর স্থানে শেষ করেন। তাঁরা নিজেদের ইভেন্ট শেষ করতে ৩:০৯:৫৮ সময় লাগান।

ইতিহাস গড়ার পর প্রিয়াঙ্কা বলেন, 'আমরা যেহেতু প্রথমবার এটা করছি, তাই সেইদিক থেকে বিচার করলে কিন্তু বেশ ভালই পারফর্ম করেছি। যোগ্যতা অর্জন করে আমি খুবই খুশি কারণ আমার মনে হয় আমরা অলিম্পিক্সে আরও ভাল পারফর্ম করতে পারব। ৬৭টি দলের মধ্যে আমরা নিজেদের স্থানটা যাচাই করতে পেরেছি। এবার অলিম্পিক্সে দলের সংখ্যা কম, তাই আমরা আরও ভাল পারফর্ম করা, এমনকী পদক জয়ের চেষ্টাও করব।'

এই বছরের শুরুতেই জানুয়ারি মাসে নিজেরই রেকর্ড ভেঙেছিলেন অক্ষদীপ। তিনি ভাল ছন্দেই ছিলেন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে রুপোজয়ী প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেধে ভালই পারফর্ম করেন। মাঝপথে অক্ষদীপ-প্রিয়াঙ্কার জুটি ২০ নম্বর স্থানে ছিলেন। ৩৫ কিমিতে পৌঁছতে পৌঁছতে ২১ নম্বরে চলে যান তাঁরা। তবে শেষমেশ প্রিয়াঙ্কা নিজের গতি বাড়িয়ে জুটিকে ১৮ নম্বরে শেষ করতে সাহায্য করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: নায়ক বেলিংহ্যাম, ৯১ মিনিটের গোলে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget