এক্সপ্লোর

বোর্ডের আর্থিক চুক্তিতে প্রথমসারিতেই রাখা উচিত পূজারাকে: রবি শাস্ত্রী

নয়াদিল্লি: বোর্ডের সঙ্গে আর্থিক চুক্তির ক্ষেত্রে প্রথমসারিতেই রাখা দরকার চেতেশ্বর পূজারাকে। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত সংশোধিত কাঠামো অনুসারে বিসিসিআই ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করবে।  শাস্ত্রী বলেছেন, এই চুক্তিতে একেবারে শীর্ষস্তরের ক্রিকেটারদের সঙ্গেই থাকা উচিত পূজারা। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নির্ভরযোগ্য নম্বর তিন ব্যাটসম্যান বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, আজিঙ্কা রাহানে ও মুরলী বিজয়ের সঙ্গে গ্রেড এ-তেই রয়েছেন। কয়েকদিন আগে কোহলি ও ধোনির সঙ্গে শাস্ত্রীও ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত সংশোধিত প্যাকেজ ও ভারতীয় দলের ভবিষ্যত সফর সংক্রান্ত বিষয় নিয়ে বোর্ডের সিইও বিনোদ রাইয়ের সঙ্গে আলোচনা করেছিলেন। কোনও ক্রিকেটার কোনও নির্দিষ্ট ক্যালেন্ডার বছরে বিভিন্ন ফর্ম্যাটে কতগুলি আন্তর্জাতিক ম্যাচ খেলছেন, তার ভিত্তিতেই গ্রেড স্থির হবে। এমনই একটা জল্পনা বোর্ডের অন্দরে ঘোরাফেরা করছে বলে জানা গেছে। পূজারা শুধু টেস্ট ম্যাচই খেলেন। পাঁচদিনের ম্যাচে দলের ব্যাটিং স্তম্ভ তিনি। কিন্তু অন্য কোনও ফর্ম্যাটে খেলেন না তিনি। দুর্ভাগ্যবশত আইপিএলেও কোনও দল তাঁকে নেয়নি। কাজেই সারা বছর ম্যাচ সংখ্যার দিক থেকে পূজারা পিছিয়ে পড়তে পারেন। এ ধরনের সম্ভবনার পরিপ্রেক্ষিতেই  শাস্ত্রী বলেছেন, পূজারাকে প্রথমসারিতেই রাখা দরকার। অধিনায়ক কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনির পারস্পরিক শ্রদ্ধাবোধ কীভাবে দলের সাম্প্রতিক সাফল্যের কারণ হয়ে উঠেছে, তাও জানিয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘আমি কখনও ধোনিকে মেজাজ হারাতে দেখিনি। ও রেগে গেলেও সেটা বড়জোর ১০ সেকেন্ডের জন্য। কোহলি এখনও নিজেকে গড়ে তুলছে। যদিও ইতিমধ্যেই অনেক পরিণত হয়ে উঠেছে ও। ওদের দুজনের সম্পর্ক নিয়ে আমি অনেক কথা শুনেছি। কিন্তু সেগুলো সত্যি নয়। একে অপরকে ওরা কতটা শ্রদ্ধা করে, তা আমি জানি’।

সেরা শিরোনাম

Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget