এক্সপ্লোর

পূজারার অর্ধশতরান, চা পানের বিরতিতে ভারত ১৪৮/২

মোহালি: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে চা পানের বিরতিতে সুবিধাজনক জায়গায় ভারত। বিরাট কোহলিদের এখন স্কোর ২ উইকেটে ১৪৮। অর্ধশতরান করেছেন চেতেশ্বর পূজারা (৫১)। কোহলি ৪০ রানে অপরাজিত। এই জুটিতে এখনও পর্যন্ত ৭৫ রান যুক্ত হয়েছে। ইংল্যান্ডের চেয়ে আর ১৩৫ রানে পিছিয়ে ভারত। হাতে ৮ উইকেট। এর আগে ২৮৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় দিন ইংল্যান্ডের ইনিংস স্থায়ী হয় মাত্র ৩.৫ ওভার। তার মধ্যেই বাকি দু উইকেট তুলে নেন মহম্মদ শামি। তিনি আউট করেন আদিল রশিদ (৪) ও গ্যারেথ ব্যাটিকে (১)। ১৩ রানে অপরাজিত থাকেন জেমস অ্যান্ডারসন। ভারতের হয়ে ওপেন করতে নামেন মুরলী বিজয় ও পার্থিব পটেল। আট বছর পরে টেস্ট খেলার সুযোগ পেয়েই ভাল পারফরম্যান্স দেখালেন পার্থিব। গ্লাভস হাতে তিনটি শিকারের পর ব্যাট হাতে ৪২ রান করে আউট হন এই বাঁ হাতি। মূলত তাঁর দাপটেই মোহালিতে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের সময় ভারতের রান ছিল ১ উইকেটে ৬০। প্রথমে আউট হন মুরলী বিজয় (১২)। লাঞ্চের পরে আউট হন পার্থিব। তিনি অর্ধশতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই থেমে গেলেন। আদিল রশিদের বলে এলবিডব্লু হয়ে গেলেন পার্থিব। ভারতীয় দলের এখন লক্ষ্য যত দ্রুত সম্ভব ইংল্যান্ডের রান টপকে গিয়ে যথাসম্ভব বেশি লিড নেওয়া। পরিস্থিতি যা তাতে বোঝা যাচ্ছে, এই টেস্টে ফল হবে। ভারত যদি প্রথম ইনিংসে বড় লিড নিতে পারে, তাহলে বিরাট কোহলির দলের সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget