এক্সপ্লোর

ইডেনে পুণের কাছে চার উইকেটে হারল কলকাতা

কলকাতা: ইডেনে ফের হারের মুখ দেখল গৌতম গম্ভীরের কেকেআর। রাইজিং পুণে সুপারজায়ান্টের কাছে চার উইকেটে হারল কলকাতা নাইট রাইডার্স। যে উইকেটে ব্যাটিং বিপর্যয় ঘটল নাইটদের সেখানেই বিধ্বংসী ব্যাটিং করে দলকে জেতালেন পুণের রাহুল ত্রিপাঠী।

ঘরের মাঠে নাইটদের ব্যাট করতে পাঠান পুণে অধিনায়ক স্টিভ স্মিথ।  পেস-সহায়ক পিচে শুরু থেকেই বেকায়দায় কেকেআর ব্যাটিং। কোনও রান না করেই ফিরলেন নারিন। ২৪ রানে ফিরলেন গম্ভীর। হিট উইকেট হয়ে ফিরলেন উথাপ্পার বদলি উইকেটকিপার-ব্যাটসম্যান শেল্ডন জ্যাকসন।

ফের এদিন উথাপ্পার অভাব হাড়ে হাড়ে টের পেল টিম কলকাতা। শেষ পর্যন্ত মণীশ পাণ্ডের লড়াকু ৩৭, গ্র্যান্ডহমের ৩৬ ও সূর্যকুমারের ৩০ রানে ভর করে ৮ উইকেটে ১৫৫-এ পৌঁছল কেকেআর স্কোর।পুণের হয়ে জয়দেব উনাদকাট ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে রাহানেকে ও স্মিথকে হারালেও পুণেকে একা টেনে নিয়ে যায় রাহুল ত্রিপাঠীর বিধ্বংসী ব্যাটিং। তাঁর ৯৩ রানের (৫২ বল) ওপর ভর করেই ইডেন জয় স্মিথ বাহিনীর। তবে, তিন উইকেট তুলে নিয়ে ম্যাচকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যান ক্রিস ওকস।চার বল বাকি থাকতে জয় হাসিল করে পুণে।

এদিন জিতে প্লে অফের জায়গা নিশ্চিত করাই লক্ষ্য ছিল গৌতম গম্ভীরের। কিন্তু, তা না হওয়ায়,  পরবর্তী ধাপের ভাগ্য সুতোয় ঝুলে রইল কেকেআর-এর।

কলকাতা নাইট রাইডার্স দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনীল নারিন, মণীশ পাণ্ডে, ইউসুফ পঠান, সূর্যকুমার যাদব, শেলডন জ্যাকসন, কলিন ডে গ্র্যান্ডহোম, ক্রিস উকস, নাথান কুল্টার-নাইল, উমেশ যাদব ও কুলদীপ যাদব।

রাইজিং পুণে সুপারজায়ান্টস দল- অজিঙ্ক রাহানে, রাহুল ত্রিপাঠি, স্টিভ স্মিথ (অধিনায়ক), বেন স্টোকস, মনোজ তিওয়ারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাট, শার্দুল ঠাকুর ও ইমরান তাহির।

সেরা শিরোনাম

Suryakumar Yadav: রক্তপরীক্ষা না করিয়েই জানা যাবে স্বাস্থ্যের খুঁটিনাটি! অভিনব বাড়ি কিনলেন সূর্যকুমার
রক্তপরীক্ষা না করিয়েই জানা যাবে স্বাস্থ্যের খুঁটিনাটি! অভিনব বাড়ি কিনলেন সূর্যকুমার
Sourav Ganguly: বাকিংহাম প্যালেসের সামনে প্রিন্স উইলিয়ামের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেললেন সৌরভ, উপস্থিত লারা, রুটরা
বাকিংহাম প্যালেসের সামনে প্রিন্স উইলিয়ামের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেললেন সৌরভ, উপস্থিত লারা, রুটরা
Ranji Trophy: বৈভবদের অধিনায়ক হিসাবে জিতেছেন বিশ্বকাপ, একের পর এক দুর্ঘটনায় সঙ্কটে কেরিয়ার
বৈভবদের অধিনায়ক হিসাবে জিতেছেন বিশ্বকাপ, একের পর এক দুর্ঘটনায় সঙ্কটে কেরিয়ার
Bengal vs Delhi Day 4 Lunch: সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি
সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি

ভিডিও

Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget