এক্সপ্লোর

Virat Kohli: পুষ্পা জ্বরে আক্রান্ত কোহলি, মাঠেই অল্লু অর্জুনের ভঙ্গি করে মন জিতলেন

তাঁর শততম টেস্টে বড় জয় পেয়েছে ভারত। বিরাট কোহলির (Virat Kohli) সেলিব্রেশনেও যেন সেই আমেজ। পুষ্পা জ্বরে আক্রান্ত কিংগ কোহলিও। মাঠেই অল্লু অর্জুনের (Allu Arjun) বিখ্যাত ভঙ্গি করলেন।

মোহালি: তাঁর শততম টেস্টে বড় জয় পেয়েছে ভারত। বিরাট কোহলির (Virat Kohli) সেলিব্রেশনেও যেন সেই আমেজ। পুষ্পা জ্বরে আক্রান্ত কিংগ কোহলিও। মাঠেই অল্লু অর্জুনের (Allu Arjun) বিখ্যাত ভঙ্গি করলেন। জিতে নিলেন মন।

মোহালি টেস্ট কোহলির কেরিয়ারে অন্য়তম মাইলস্টোন ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের হাত ধরে শততম টেস্ট খেলে ফেললেন কোহলি। আর সেই ম্যাচেই শ্রীভল্লির স্টাইলে বুঝিয়ে দিলেন ‘পুষ্পারাজ ঝুকেগা নহী’।

এখন ভারতীয় ক্রিকেট যেন পুষ্পা জ্বরে আক্রান্ত। এর আগে হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজার মতো তারকাদেরও পুষ্পার স্টাইলে মজে থাকতে দেখা গিয়েছে। জাডেজা তো উইকেট নিয়ে বা ম্যাচ শেষে সাক্ষাৎ শ্রীভল্লির স্টাইলে সেলিব্রেশন করেছেন। তবে মোহালিতে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় অর্থাৎ শেষ দিনে ‘পুষ্পারাজ’ স্টাইলে কোহলি বুঝিয়ে দিলেন, তিনি সহজে দমে যাওয়ার পাত্র নন। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ আলোড়ন পড়ে গিয়েছে।

দেখুন সেই ভিডিও: 

বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট স্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া (Team India)। মোহালিতে মাত্র তিন দিনের মধ্যে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা (Rohit Sharma)।

ভারতের ইনিংসের ৫৭৪/৮ (ডিক্লেয়ার) স্কোরের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৭৪ রানে। প্রতিপক্ষকে কোনওরকম রেয়াত না করে ফলো অন করান রোহিত শর্মা। সাধারণত এখন অধিনায়করা ফলো অন করানোর দিকে যেতে চান না। কারণ, তাঁদের মনে হয়, ফলো অন না করিয়ে নিজেরা কিছুক্ষণ ব্যাটিং করে নিলে বোলাররা প্রয়োজনীয় বিশ্রাম পেয়ে যাবেন। পাশাপাশি ২০০১ সালের ইডেন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন করে ভি ভি এস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের সেই মহাকাব্যিক পার্টনারশিপে ভর করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতের ঐতিহাসিক জয়ের পর থেকে ফলো অন করানোর আগে অধিনায়কেরা দুবার ভাবেন।

কিন্তু আগ্রাসী রোহিত শ্রীলঙ্কাকে দুরমুশ করার সুযোগ হাতছাড়া করেননি। বিশাল রানের লিড থাকায় তিনি ফলো অন করান শ্রীলঙ্কাকে। ভারতীয় বোলাররা অধিনায়কের সেই আস্থার মর্যাদা দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লড়াই করেছিলেন একমাত্র পাথুম নিসাঙ্কা। ১৩৩ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে যেটুকু যা লড়াই করলেন নিরোশন ডিকাওয়েলা। ৮১ বলে ৫১ রানে অপরাজিত রইলেন। বাকিরা আর কেউই ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget