এক্সপ্লোর

শুধু ধোনিকেই নিশানা কেন, কেএল রাহুলদের ওপরও পারফর্ম করতে চাপ বাড়ানো উচিত, বলছেন মঞ্জরেকর

চলতি বিশ্বকাপে মন্থর স্ট্রাইক রেটের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু যেভাবে সমালোচকরা শুধুমাত্র তাঁকেই লক্ষ্যবস্তু করে তুলেছেন, তা একেবারেই মানতে পারছেন না ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা অধুনা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেরেকর।

বার্মিহ্যাম:  চলতি বিশ্বকাপে মন্থর স্ট্রাইক রেটের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু যেভাবে সমালোচকরা শুধুমাত্র তাঁকেই লক্ষ্যবস্তু করে তুলেছেন, তা একেবারেই মানতে পারছেন না ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা অধুনা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেরেকর। কেরিয়ারের এমন একটা পর্যায়ে সমালোচকদের শুধুমাত্র ধোনির স্ট্রাইক রেটকে লক্ষ্যবস্তু করাটা একেবারেই যুক্তিসঙ্গত নয় বলেই মন্তব্য করে মঞ্জেরেকর বলেছেন, এক্ষেত্রে কেএল রাহুলদের মতো তরুণ ক্রিকেটারদের আরও বেশি দায়বদ্ধতার ওপরই নজর দেওয়া উচিত। ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনি ৩১ বলে ৪২ রান করেছেন। শেষের দিকে প্রাক্তন অধিনায়ক যে বড় শট খেলার রাস্তায় গেলেন না, সেটা তাঁকে অবাক করেছে বলে জানিয়েছেন মঞ্জেরেকর। একইসঙ্গে তিনি মনে করেন, অন্য খেলোয়াড়দের পারফরম্যান্সও খতিয়ে দেখা উচিত। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচের আগে মঞ্জেরেকর বলেছেন, শুধু ধোনিকেই নিশানা করাটা একেবারেই ন্যায্য নয়। কারণ, তাঁর কেরিয়ারের এই পর্বেও যদি ভারতকে জয় এনে দেওয়ার মতো অন্য ব্যাটসম্যান না থাকে, তাহলে তা ভারতীয় ক্রিকেটের পক্ষে শুভ সঙ্গেত নয়। মঞ্জেরেকর মনে করছেন, রাহুল তাঁর সম্ভাবনার প্রতি সুবিচার করুন। ভালো শুরু করে সেগুলি বড় রানের বদলে ফেলার কৌশল রপ্ত করতে হবে তাঁকে। মঞ্জেরেকর বলেছেন, শুধু ধোনির দিকেই এতটা নজর রাখলে চলবে না। ভারতীয় ক্রিকেটের শুভানুধ্যায়ী হলে আমি লোকেশ রাহুল ও অন্যান্যদের প্রত্যাশা অনুযায়ী খেলে ধোনিদের মতো খেলোয়াড়দের ঘাড় থেকে বোঝা হাল্কা করতে চাপ দিতে শুরু করব। ভারতের হয়ে ৩৭ টি টেস্ট খেলা মুম্বইকর একইসঙ্গে বলেছেন, ২০-২৫ ওভারের পর ব্যাট করতে নামলে ধোনির ইনিংসের শুরুতে অন্তত প্রতি বলে রান করার চেষ্টা করতে হবে। মঞ্জেরেকর আরও বলেছেন, ১২ রানে ২ উইকেট পড়ে গেলে তখন না হয় ধোনির ডিফেন্সের প্রয়োজন। কিন্তু ২২ থেকে ২৫ ওভারের পর ব্যাট করতে নামলে তাঁর অন্তত প্রতি বলে রান করার চেষ্টা করা উচিত। চোট পাওয়ায় বিজয় শঙ্করের পরিবর্তে ভারতীয় দলে নেওয়া হয়েছে মায়াঙ্ক অগ্রবালকে। মঞ্জেরেকর মায়াঙ্কের ব্যাটিং খুবই পছন্দ করেন। সেই তরুণ ব্যাটসম্যান ভারতীয় দলে আসায় খুশি তিনি।একইসঙ্গে মঞ্জেরেকর বলেছেন, বিজয় শঙ্করের এভাবে ছিটকে যাওয়াটা দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs England: বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, রানের পাহাড়ে ইংল্যান্ড
IND vs ENG T20 Live: বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, ইংল্যান্ড বোর্ডে তুলল ২৫৭
বাটলারের সেঞ্চুরি, ব্রুকের ঝোড়ো ব্যাটিং, ইংল্যান্ড বোর্ডে তুলল ২৫৭
Vaibhav Sooryavanshi: 'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর
'আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ আলাদা', বৈভবকে বার্তা বিশ্বজয়ীর
FIFA World Cup 2026: এক ভুলেই বদলে গেল ম্যাচ, তরুণ লামেন্সের পাশে দাঁড়িয়ে কোচের সিদ্ধান্ত নিয়ে কী বললেন কোর্তুয়া?
এক ভুলেই বদলে গেল ম্যাচ, তরুণ লামেন্সের পাশে দাঁড়িয়ে কোচের সিদ্ধান্ত নিয়ে কী বললেন কোর্তুয়া?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget