এক্সপ্লোর

Malaysia Open: মালয়েশিয়া ওপেনে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সিন্ধু, লক্ষ্যকে হারালেন প্রণয়

PV Sindhu: ২০২২ সালে বার্মিংহামের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন পিভি সিন্ধু। তারপরে এই প্রথম কোর্টে নেমেছিলেন সিন্ধু।

কুয়ালা লামপুর: নতুন বছরে মালয়েশিয়া ওপেন (Malaysia Open) প্রথমবার কোর্টে নেমেছিলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। তবে বছরের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারলেন না তিনি। নিজের প্রথম ম্যাচেই প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে পরাজিত হলেন সিন্ধু। অপরদিকে, আরেক ভারতীয় লক্ষ্য সেনকে (Lakshya Sen) তিন সেটের ম্যাচে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এইচএস প্রণয় (HS Prannoy)।

কামব্যাকেই হার

২০২২ সালে বার্মিংহামের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সিন্ধু। তারপর থেকে বেশ কয়েকদিন চোটের জন্য কোর্টের বাইরেই থাকতে হয়েছে সিন্ধুকে। কমনওয়েলথ গেমসের ফাইনালের পর চোট সারিয়ে প্রথমবার মালয়েশিয়া ওপেনেই ফিরেছিলেন তিনি। তবে কোর্টে তাঁর প্রত্যাবর্তন একেবারেই আনন্দদায়ক হল না। ২০১৬ সালের অলিম্পিক্স ফাইনালিস্টদের লড়াইয়ে ফের একবার মারিনই জয়ী হলেন। প্রথম সেটে তেমন লড়াই করতে পারেননি সিন্ধু। ১২-২১ স্কোরলাইনে প্রথম সেটে হারেন তিনি। তবে বিশ্বব়্যাঙ্কিংয়ে সাতে থাকা সিন্ধু দ্বিতীয় গেম ২১-১০ জিতে ম্যাচে সমতায় ফেরেন তিনি। শেষমেশ কিন্তু তাঁকে পরাজিতই হতে হয়। ১৫-২১ স্কোরলাইনে তৃতীয় সেট ও ম্যাচ হারেন তিনি। 

প্রণয়ের জয়

সিন্ধুর পাশাপাশি মালভিকা বানসদ মাত্র ৩১ মিনিটে ২১-৯, ২১-১৩ স্কোরলাইনে বিশ্বের চার নম্বর শাটলার অ্যান সে ইয়ংয়ের বিরুদ্ধে পরাজিত হন। মালভিকা, সিন্ধু পরাজিত হলেও, জয় পেলেন ভারতের পুরুষ শাটলার এইচএস প্রণয়। অভিজ্ঞতার কাছে হার মানল তারুণ্য়। তরুণ লক্ষ্য সেনকে এক ঘণ্টা ১৫ মিনিটের ম্যাচে হারান প্রণয়। ভারতের এক নম্বর পুরুষ শাটলার প্রণয় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২২-২৪ স্কোরলাইনে পরাজিত হন। তবে ২১-১২ স্কোরলাইনে দাপুটে ছন্দে দ্বিতীয় সেট জিতে নিয়ে ম্যাচে ফেরেন তিনি। তৃতীয় গেমের শুরুটা কিন্তু আবার লক্ষ্যই বেশ ভাল করেন। 

৭-২ এগিয়ে যান লক্ষ্য। কিন্তু পিছিয়ে পড়েও হাল ছাড়েননি প্রণয়। তিনি শেষমেশ ২১-১৮তে তৃতীয় সেট জিতে নিয়ে ম্যাচ নিজের নামে করেন। ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিক সাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টিও নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচে জয় পান। ভারতীয় জুটি দক্ষিণ কোরিয়ার চই সল জিও এবং কিম ওন হোকে স্ট্রেট সেটে ২১-১৬, ২১-১৩ স্কোরলাইনে হারায়।

আরও পড়ুন: মেয়ের জন্মদিন কাটাতে মুম্বইয়ে কোহলি, বৃহস্পতিবার সকালে কলকাতায় পৌঁছেই নেমে পড়বেন ম্যাচে

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget