এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল থেকে বাদ কেএল রাহুল, ডাক পেলেন শুভমন গিল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করল। নির্বাচক কমিটি দলে বড়সড় পরিবর্তন ঘটিয়ে বাদ দিয়েছেন ওপেনার কে এল রাহুলকে। ডাক পেলেন অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের তারকা শুভমন গিল।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করল। নির্বাচক কমিটি দলে বড়সড় পরিবর্তন ঘটিয়ে বাদ দিয়েছেন ওপেনার কে এল রাহুলকে। ডাক পেলেন অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের তারকা শুভমন গিল। রাহুলের পারফরম্যান্সের অবনতি এসএকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। প্রসাদ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, লাল বলের ক্রিকেটে রোহিত শর্মাকে দিয়ে ওপেন করানোর কথা বিবেচনা করা হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ব্যাট হাতে সফল হতে পারেননি রাহুল। ওপেন করতে নেমে দুটি টেস্টে তাঁর রান ছিল ৪৪,৩৮ এবং ১৩, ৬। প্রথম টেস্টে ভালো শুরু করে বড় রান করার সুযোগ হাতছাড়া করেন তিনি। পরের টেস্টে শুরুটাও ভালো হয়নি তাঁর। ১২ ইনিংস আগে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৯ রানের পর আর কোনও ইনিংসে ৫০ বা তার বেশি রান করতে পারেননি রাহুল। অন্যদিকে, দারুণ ফর্মে রয়েছেন শুভমান। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল একদিনের সিরিজেও ভালো খেলেছেন তিনি। পরে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে প্রথম আনঅফিসিয়াল প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করেন তিনি। ভারত ওই ম্যাচ সাত উইকেটে জিতেছে। আর এই পারফরম্যান্সে ভর করে পাঁচদিনের ক্রিকেটের দলে প্রথমবার জায়গা করে নিলেন শুভমন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডের স্পিন বোলিং বিভাগ অপরিবর্তি রয়েছে। দলে রয়েছেন আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব। দলে রাখা হয়নি পেসার উমেশ যাদবকে। নির্বাচকরা এক্ষেত্রে জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি ও ইশান্ত শর্মার ওপর আস্থা রেখেছেন। উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্তের সঙ্গে রয়েছেন ঋদ্ধিমান সাহা। গাঁধী-ম্যান্ডেলা ট্রফির প্রথম টেস্ট শুরু হবে বিশাখাপত্তনমে আগামী ২ অক্টোবর। দ্বিতীয় টেস্ট শুরু ১০ অক্টোবর, পুনেতে। তৃতীয় টেস্ট হবে রাঁচিতে, ১৯ অক্টোবর থেকে। ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, শুভমন গিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget