এক্সপ্লোর

Asia Cup 2023: বৃষ্টি, বজ্রাঘাতের সম্ভাবনা, আজ শ্রীলঙ্কার বিরুদ্ধেও দেরিতে শুরু হতে পারে ম্যাচ

IND vs SL, Weather Update: বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য হিসেবে ভারতীয় দলের কাছে এশিয়া কাপ একটা বড় মঞ্চ। এখনও পর্যন্ত দলের ক্রিকেটারদের পারফরম্যান্স গ্রাফও বেশ ভাল। রানে ফিরেছেন রোহিত, গিল।

কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে ভারতীয় দলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামেই এই খেলাটি হবে। আর এখানকার আবহাওযা সম্পর্কে সবাই এখন ওয়াকিবহাল। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও বৃষ্টি থাবা বসাতে পারে। তবে একটু আশার খবরও রয়েছে। হয়ত আজকের ম্য়াচটি পুরোটা আয়োজন করতে কোনও সমস্যা হবে না। কারণ বৃষ্টি নামার পূর্বাভাস থাকলেও তার স্থায়ীত্ব খুব বেশিক্ষণ থাকবে না। তবে একটা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে হয়ত ম্য়াচ নির্ধারিত সময় বিকেল ৩টে থেকে শুরু হবে না। সময় কিছুটা পিছতে পারে। (IND vs SL Weather Update)

বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য হিসেবে ভারতীয় দলের কাছে এশিয়া কাপ একটা বড় মঞ্চ। এখনও পর্যন্ত দলের ক্রিকেটারদের পারফরম্যান্স গ্রাফও বেশ ভাল। রানে ফিরেছেন রোহিত, গিল। শতরান পেয়েছেন চোট সারিয়ে ফেরা কে এল রাহুল। ধারাবাহিক রান করছেন বিরাট কোহলিও। স্পিনারদের মধ্যে গতকালই ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তবে আবহাওয়া এবারের টুর্নামেন্টে ভারতের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। সুপার ফোরে গতকাল রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। কিন্তু এর ফলে টানা তিনদিন মাঠে নামতে হচ্ছে ভারতকে। এই পরিস্থিতিতে ছেলেরা ফর্মে থাকলেও আজকের ম্য়াচে ক্লান্তি একটা ইস্যু হতে পারে।

এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super 4) লড়াই জমে উঠেছে। গতকাল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট টেবিলে (Asia Cup 2023 Points Table) শীর্ষে উঠে এসেছে ভারতীয় দল। ২২৮ রানের বিশাল ব্যবধানে বাবর আজমের দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত বাহিনী। এই ম্যাচের আগে পাকিস্তানই ছিল পয়েন্ট টেবিলে শীর্ষে। কিন্তু তাঁদেরই টেক্কা দিয়ে এবার শীর্ষে উঠে এসেছেন রাহুলরা। পাকিস্তান সুপার ফোরে এখনও পর্যন্ত দুটো ম্য়াচ খেলেছে। একটি ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে তিন নম্বরে নেমে গিয়েছে বাবর আজমের দল। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভারত এখনও পর্যন্ত সুপার ফোরে একটি করে ম্য়াচই খেলেছে। ভারত একে ও পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ সুপার ফোরে দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচেই হেরেছে। ফলে তাঁদের ফাইনালে ওঠার আশা একেবারেই নেই বলাই যায়। মূলত ফাইনালে ওঠার লড়াইয়ে এখন ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই তিন দেশ। 

সেরা শিরোনাম

India vs Sri Lanka 2nd Test Live : দ্বিতীয় সেশনের প্রথম বলেই আউট পন্থ
দ্বিতীয় সেশনের প্রথম বলেই আউট পন্থ
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল

ভিডিও

Anandapur BJP Clash : এন্টালির পর এবার আনন্দপুর! হাতাহাতি বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে !
Maharastra News : মহারাষ্ট্রের অমরাবতীতে সরকারি হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা। ABP Ananda live
BJP vs TMC: বাড়ি ফিরতেই TMCর প্রাক্তন কাউন্সিলরকে তাড়া, BJP-র কর্মী-সমর্থক ও স্থানীয়দের বিক্ষোভ
Baruipur News : বারুইপুরে বিজেপি কর্মী খুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ
Nagpur Incident:ওয়াটার ফিল্টার প্ল্যান থেকে গ্যাস লিকে, অসুস্থ হয়ে ৪০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget