এক্সপ্লোর

Ranji Trophy 2022: শাহবাজ, অভিষেকের দুরন্ত লড়াই, বঢোদরাকে ৪ উইকেটে হারিয়ে দিল বাংলা

Ranji Trophy 2022: অসাধারণ লড়াই করে এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বঢোদরাকে ৪ উইকেটে হারিয়ে দিল বাংলা। কটকে দুরন্ত জয় পেল বাংলা। এই জয়ে বড় অবদান অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েলের।

কটক: জয় দিয়েই এবারের রঞ্জি ট্রফি (Ranji Trophy) অভিযান শুরু করল বাংলা (Bengal)। প্রথম ম্যাচে ৪ উইকেটে বঢোদরাকে (Baroda) হারিয়ে দিল বাংলা। আজ জয়ের জন্য বাংলার দরকার ছিল ২০৩ রান। অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েলের দুরন্ত লড়াইয়ে সহজেই সেই রান তুলে নিল বাংলা। অভিমন্যু ৭৯ রান করেন। অনুষ্টুপ করেন ৩৩ রান। মনোজ তিওয়ারি করেন ৩৭ রান। শাহবাজ আহমেদ ৭১ রানে অপরাজিত থাকেন। অভিষেক পোড়েল ৫৩ রানে অপরাজিত থাকেন।

রঞ্জি ট্রফির এলিট গ্রুপ-'বি'-তে কটকে এই ম্যাচের শুরুটা অবশ্য একেবারেই ভাল করতে পারেনি বাংলা। প্রথম ইনিংসে বঢোদরাকে ১৮১ রানে অলআউট করে দিতে পারলেও, জবাবে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায় বাংলা। এরপর দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে যায় বঢোদরা। সরাসরি জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে বাংলার সামনে লক্ষ্য ছিল ৩৪৯ রান। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা মুছে ফেলে ৬ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলে জয় পেল বাংলা। 

দ্বিতীয় ইনিংসে বাংলার ওপেনার সুদীপ কুমার ঘরামি করেন ২৭ রান। তবে অপর ওপেনার অভিমন্যু দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তিন নম্বরে নামা ঋত্বিক চট্টোপাধ্যায় অবশ্য কোনও রান না করেই ফিরে যান। অনুষ্টুপ কিছুটা লড়াই করেন। সুদীপ চট্টোপাধ্যায় করেন ১৮ রান। মনোজও লড়াই করেন। এরপর জুটি বেঁধে দলকে জয় এনে দেন শাহবাজ ও অভিষেক।

এই ম্যাচে বাংলার বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন ঈশান পোড়েল। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন মুকেশ কুমার। ৬৩ রান দিয়ে জোড়া উইকেট নেন আকাশ দীপ। ৩০ রান দিয়ে একটি উইকেট নেন শাহবাজ। 

দ্বিতীয় ইনিংসে ৭০ রান দিয়ে ৩ উইকেট নেন ঈশান। ৬৯ রান দিয়ে ৩ উইকেট নেন আকাশ দীপ। ৬২ রান দিয়ে জোড়া উইকেট নেন মুকেশ। ৩৯ রান দিয়ে একটি উইকেট নেন শাহবাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget