এক্সপ্লোর

Ranji Trophy 2022: ''বঢােদরা ম্যাচ অতীত, সামনে তাকাতে হবে'', অভিমন্যুদের বার্তা অরুণ লালের

Ranji Trophy 2022: আগামীকাল রঞ্জিতে হায়দরাবাদের (haydrabad) বিরুদ্ধে খেলতে নামছে বাংলা (bengal)। আর দ্বিতীয় ম্যাচে নামার আগে দলের ছেলেদের প্রশংসা করলেও সতর্কবার্তাও দিচ্ছেন কোচ অরুণ লাল।

কটক: প্রথম ম্যাচে দুর্দান্ত জয় এসেছ। প্রথম ইনিংসে ব্যাটিং বিভাগে ভাঙনের পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কামব্যাকে ম্যাচ পকেটে পুরেছে টিম বেঙ্গল। আগামীকাল রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা। আর দ্বিতীয় ম্যাচে নামার আগে দলের ছেলেদের প্রশংসা করলেও সতর্কবার্তাও দিচ্ছেন কোচ অরুণ লাল। কটকে বুধবার শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি সারেন মনোজ, অনুষ্টুপরা। এরপরই দলের কোচ অরুণ লাল বলেন, ''ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স করেছে প্রথম ম্যাচে। মানসিক কাঠিন্যের পরিচয় দিয়েছে। লড়াকু চরিত্রের পরিচয় দিয়েছে সবাই। এটা আমি ওদের বলেছি। কিন্তু বঢোদরা ম্যাচ এখন অতীত। আর এই নিয়ে ভাবলে হবে ন। আমাদের সামনের দিকে তাকাতে হবে। প্রতিটা ম্যাচে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘণ্টায় আমাদের ভাল পারফর্ম করে যেতে হবে। এখনও অনেক দূর যাওয়া বাকি।''

হায়দরাবাদও তাঁদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে অরুণ লাল আরও বলেন, ''আমাদের মাথায় রাখতে হবে যে প্রতিপক্ষ কিন্তু শক্তিশালী দল। ওরাও ওদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। আমি আশা করি যে শুরুটা আমরা কালও ভাল করতে পারব। খুব গুরুত্বপূর্ণ ম্য়াচ। শুরুটা ভাল করতে হবে। ওদের শেষ পর্যন্ত অলরাউন্ডার রয়েছে। প্রথম একাদশ নিয়ে এখনও কিছু ভাবনা চিন্তা করিনি আমরা। সকালে পিচের কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।''

প্রথম ম্যাচে বঢোদরা বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৮ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলা। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অল আউট হয়, বাংলার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৪৯। দ্বিতীয় ইনিংসে যে রান তাড়া করে কোনওদিন ম্যাচ জেতেনি বাংলা। কিন্তু কার্যত অসাধ্য সাধন করলেন অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ আমেদ, অভিষেক পোড়েলরা। ৩৪৯ রান তাড়া করে ৬ উইকেটে ৩৫০ তুলল বাংলা। শাহবাজ ৭১ রানে ও অভিষেক ৫৩ রানে ক্রিজে ছিলেন। ইতিহাস তৈরি করে রঞ্জির প্রথম ম্যাচ থেকে ৬ পয়েন্ট ঘরে তুলেছিল বাংলা।

 

 

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget