এক্সপ্লোর

Ranji Trophy: শেষদিনে মিরক্যালের স্বপ্ন দেখছে বাংলা শিবির, জিততে চাই আরও ৩৭২ রান, হাতে ৮ উইকেট

Bengal vs Kerala: বাংলার বোলারদের মধ্যে শাহবাজ ৮০ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন করণ লাল, অঙ্কিত মিশ্রা ও রঞ্জোৎ সিংহ খাইরা।

কলকাতা: পাহাড়প্রমাণ রান লক্ষ্যমাত্রা। জয় আসবে কি না বলা অসম্ভব। সাম্প্রতিক সময়ের যা রেকর্ড বাংলা দলের, তাতে অতি বড় সমর্থকও আশা রাখবেন না হয়। কারণ লক্ষ্যটা ৪৪৯। আর তা তাড়া করতে নেমে কেরালার বিরুদ্ধে ম্য়াচে তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৭৭ রান বোর্ডে তুলতে পেরেছে বাংলা শিবির। দিনের শেষে অপরাজিত রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। তিনি ৩৩ রান করে ক্রিজে আছেন। শেষ দিনে ৩৭২ রান করতে হবে বাংলাকে এই ম্য়াচ জিততে হলে। 

উল্লেখ্য়, এই ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে কেরালা বোর্ডে ৩৬৩ রান তুলে নিয়েছিল। জবাবে বাংলা ১৮০ রান প্রথম ইনিংসে বোর্ডে তুলতে পেরেছিল। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং করতে নেমে জলজ সাক্সেনার দল ৬ উইকেট হারিয়ে ২৬৫ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। জলজ সাক্সেনা প্রথম ইনিংসে বাংলার ৯ উইকেট একাই তুলে নেন। ৬৮ রান খরচ করেন তিনি। দ্বিতীয় ইনিংসে কেরলের ব্যাটিং লাইন আপের মধ্য়ে কুন্নুম্মাল অর্ধশতরান হাঁকান। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো সচিন বেবি দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন। শ্রেয়স গোপাল ৫০ রান করে অপরাজিত থাকেন। 

বাংলার বোলারদের মধ্যে শাহবাজ ৮০ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন করণ লাল, অঙ্কিত মিশ্রা ও রঞ্জোৎ সিংহ খাইরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামি ৩১ রান করে প্যাভিলিয়ন ফেরেন। রঞ্জোৎ ২ রান করে আউট হন।

উল্লেখ্য, ম্য়াচের মাঝেই শনিবার সন্ধ্যায় শোরগোল ফেলে দিল মনোজ তিওয়ারির একটি পোস্ট। ইনস্টাগ্রামে মনোজ লিখেছেন, ''পরের মরশুম থেকে রঞ্জি ট্রফি তুলে দেওয়া উচিত। এত কিছু ভুল হচ্ছে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের এত সমৃদ্ধ পরম্পরা, একে বাঁচানোর জন্য এখনই কিছু করা উচিত। গুরুত্ব ও আনন্দ হারাচ্ছে এই টুর্নামেন্ট। প্রচণ্ড হতাশ।''

মনোজের সঙ্গে যোগাযোগ করলে জানা গেল চমকে ওঠার মতো তথ্য। কেরলের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়েই প্রশ্ন তুললেন মনোজ। বঙ্গ অধিনায়ক বললেন, 'কেরলের জলজ সাক্সেনা প্রত্যেকটা বল করার আগে নিজেই নো বলে চিৎকার করছিল। আম্পায়াররা সব দেখেও কোনও ব্যবস্থা নিলেন না। সতর্কও করা হল না জলজকে। আমি সেই ফাঁদেই পা দিয়ে আউট হলাম। ভেবেছিলাম আম্পায়ার নো ডেকেছেন। পরে সতীর্থ অভিমন্যু ঈশ্বরণের কাছে শুনলাম ওটা ও নিজে মুখে বলছে। এটা অন্যায়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget