এক্সপ্লোর

Ranji Trophy: অপ্রত্যাশিত ব্যাটিং বিপর্যয়ে ইডেনে ফলো অন বাংলার, ভরসা এখন অভিমন্য়ু-মনোজ

Bengal vs Odisha: প্রথম ইনিংসে মাত্র ১০০ রানে অল আউট হয়ে গিয়ে ফলো অন করছে বাংলা।

কলকাতা: দ্বিতীয় দিন খেলা যখন শেষ হয়েছিল, বাংলার স্কোর ছিল ৩৯/২। ওড়িশার ২৬৫ রান তাড়া করতে নেমে কিছুটা চাপে ছিল বাংলা (Bengal vs Odisha)।                        

কিন্তু কেউ ভাবতেও পারেননি যে, ইডেনে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচের এরকম নাটকীয় পট পরিবর্তন হয়ে যাবে। এবং পরের ৬১ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসবে বাংলা। অল আউট হয়ে যাবে মাত্র ১০০ রানে।             

ঘরের মাঠে বাংলাকে আরও লজ্জা উপহার দিল ওড়িশা। কারণ, ১৬৫ রানের লিড নিয়ে মনোজ তিওয়ারিদের ফলো অন করায় ওড়িশা। এবং দ্বিতীয় ইনিংসেও শুরুতেই কর্ণ লালকে হারিয়ে প্রবল চাপে পড়ে যায় বাংলা। তবু কিছুটা মুখরক্ষা হয়েছে অভিমন্যু ঈশ্বরণ ও মনোজ তিওয়ারির ব্যাটে। দ্বিতীয় ইনিংসে বাংলাকে টানছেন দুজনে। ৯৪ রানে অপরাজিত রয়েছেন অভিমন্যু। মনোজ ৫০ রান করে ক্রিজে। ৫০ রান করে আউট হয়েছেন সুদীপ ঘরামি। তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ২২০/৩। ওড়িশার চেয়ে ৫৫ রানে এগিয়ে বাংলা। কাল, শুক্রবার ম্যাচের শেষ দিন নাটকীয় সমাপ্তি কি অপেক্ষা করে রয়েছে?                

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও প্রবল। এই অবস্থায় ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে রঞ্জির শেষ গ্রুপ ম্য়াচটি বাংলার কাছে নক আউটের মহড়া হিসেবে বিবেচিত হচ্ছিল। যদিও মনোজরা জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ছিলেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও ম্যাচে হারেনি বাংলা। ২টি ড্র ম্যাচে প্রথম ইনিংসের নিরিখে লিড নেন মনোজরা। ওড়িশার বিরুদ্ধে অবশ্য ধাক্কা খেল বাংলা।                                                                   

প্রথম ইনিংসের নিরিখে ১৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা বাংলা তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছে। বাংলা আপাতত এগিয়ে রয়েছে ৫৫ রানে। অভিমন্যু ঈশ্বরন ১৫৬ বলে ৯৪ রান করে অপরাজিত। ১৩টি চার মেরেছেন তিনি। মনোজ ক্রিজে আছেন ৫০ রানে। দরকারের সময় ব্যাট হাতে দলকে নির্ভরতা দিলেন মনোজ ও অভিমন্যু।

আরও পড়ুন: কোহলির দেওয়ালে বাজছে বন্দেমাতরম, তেরঙ্গা আরও ওপরে তুলে ধরার শপথ রোহিতের

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget