এক্সপ্লোর

Ranji Trophy Exclusive: ধোনির রাজ্যের বিরুদ্ধে ঋদ্ধিকে পাওয়ার আশা ছেড়েই দিচ্ছে বাংলা

Bengal Ranji Team: মহেন্দ্র সিংহ ধোনির রাজ্য ঝাড়খণ্ডের বিরুদ্ধে ঋদ্ধিমানকে পাওয়া যাবে না, ধরেই নিয়েছে বাংলা শিবির। সেই মতোই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের অঙ্ক সাজানো তৈরি হয়ে গিয়েছে।

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালের জন্য বাংলা দলে রাখা হয়েছে তাঁকে। যদিও তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। ঋদ্ধিমান সাহা শেষ পর্যন্ত বাংলার জার্সিতে রঞ্জি ট্রফির শেষ আটের ম্যাচে নামবেন কি না, তা নিয়ে সংশয় ছিলই।

তবে মহেন্দ্র সিংহ ধোনির রাজ্য ঝাড়খণ্ডের বিরুদ্ধে ঋদ্ধিমানকে পাওয়া যাবে না, ধরেই নিয়েছে বাংলা শিবির। সেই মতোই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের অঙ্ক সাজানো তৈরি হয়ে গিয়েছে।

সিএবি সূত্রে খবর, ঋদ্ধিমান সাহাকে পাওয়া যাবে না, কার্যত ধরেই নিয়েছে বাংলা শিবিরের থিঙ্ক ট্যাঙ্ক। ঋদ্ধিমান নিজে এখনও কিছু জানাননি। তবে ঘনিষ্ঠ মহলের কারও কারও কাছে নিজের না খেলার ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন বলেই কানাঘুষো সিএবি চত্বরে।

জাতীয় টেস্ট দল থেকে বাদ পড়ার হতাশায় রঞ্জি ট্রফিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ঋদ্ধিমান। তারপর সিএবি-র এক কর্তা তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বঙ্গ তারকা। যে কারণে তাঁকে বাংলা দলে রাখা হয়। যদিও তাঁর দায়বদ্ধতা নিয়ে সিএবি-র পদাধিকারী প্রশ্ন তোলায় অপমানিত উইকেটকিপার বাংলা ছাড়ার কথা ভেবেছেন। এমনকী, সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াকে ফোন করে ভিন রাজ্যে খেলার ইচ্ছেপ্রকাশও করেন বিরক্ত ঋদ্ধিমান। সিএবির কাছে নো অবজেকশন সার্টিফিকেট চাওয়ার কথাও বলেন।

তারপর থেকেই ঋদ্ধি কোয়ার্টার ফাইনালে খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা ছিল। মাঝে তাঁকে ফোন করে বোঝানোর চেষ্টা করেছিলেন বাংলার কোচ অরুণ লাল। তিনি ঋদ্ধিকে বলেছিলেন, বাংলার হয়ে মাঠে নেমে রান করে সকলের মুখ বন্ধ করে দাও। তবে তাতে বরফ গলেছে বলে খবর নেই। বরং বুধবার বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন ঋদ্ধি। যা থেকে এক প্রকার নিশ্চিতই হয়ে গিয়েছে যে, তিনি রঞ্জি খেলবেন না।

ঋদ্ধিমানের ঘনিষ্ঠ মহলের কেউ কেউ বলছেন, টানা প্রায় তিন মাস জৈব সুরক্ষা বলয়ে থাকার পর পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন তিনি। বাংলা দলের কারও কারও কাছেও সেরকমই ইঙ্গিত বলে শোনা গেল। আপাতত নবাগত অভিষেক পোড়েলকে ধরেই ছক কষছে বাংলা।

আরও পড়ুন: অরুণ টেস্ট অন্ত প্রাণ, আমার পছন্দ টি-২০ ও ওয়ান ডে, বলছেন সদ্যবিবাহিত বুলবুল

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget