এক্সপ্লোর

Ranji Trophy: সৌরাষ্ট্রকে জোড়া ধাক্কা, হাতে আর ৯৩ রানের পুঁজি, ঘুরে দাঁড়ানোর অগ্নিপরীক্ষা বাংলার

Bengal vs Saurashtra: বাংলার প্রথম ইনিংসে তোলা ১৭৪ রানের জবাবে রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ৮১/২।

সন্দীপ সরকার, কলকাতা: আকাশ দীপের (Akash Deep) অফস্টাম্পের বাইরের বলে ব্যাট সরাতে পারলেন না জয় গোহিল। স্টাম্পে টেনে আনলেন। উইকেট ভেঙে যেতেই উচ্ছ্বাস বাংলার ক্রিকেটারদের (Bengal vs Saurashtra)। গর্জন পেসার আকাশ দীপের। তারপর যেন অন্য এক আকাশ দীপকে দেখা গেল। দেখে কে বলবে, পরস্পর নো বল করে বাংলা শিবিরকে চাপে ফেলে দিয়েছিলেন ডানহাতি পেসার।

সৌরাষ্ট্রের প্রথম উইকেট পড়ার পরই যেন প্রাণ ফিরে পেল বাংলা। আকাশ দীপের ঝুলিতে দ্বিতীয় উইকেটও জমা পড়তে পারত। যদি উইকেটের পিছনে বিশ্বরাজ জাডেজার কঠিন ক্যাচ দরে নিতে পারতেন উইকেটকিপার অভিষেক পোড়েল। বিশ্বরাজের ব্যক্তিগত রান তখন ৪। তবে তাঁকে ফিরিয়ে দেন মুকেশ কুমার। ২৫ রান করে ফেরেন বিশ্বরাজ। উইকেটের পিছনে এবার আর ভুল করেননি অভিষেক।

বাংলার প্রথম ইনিংসে তোলা ১৭৪ রানের জবাবে রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ৮১/২। ১৭ ওভারের শেষে। ক্রিজে রয়েছেন হার্ভিক দেশাই। ৩৮ রানে অপরাজিত তিনি। সঙ্গে নৈশপ্রহরী চেতন সাকারিয়া। ২ রানে ক্রিজে তিনি। বাংলা এখনও ৯৩ রানে এগিয়ে। শুক্রবারের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলার পেসাররা সৌরাষ্ট্রের ইনিংস কত তাড়াতাড়ি শেষ করতে পারেন, তার ওপর নির্ভর করবে ম্য়াচের ভাগ্য।

তার আগে ইডেনে সৌরাষ্ট্রের পেসারদের সামনে কেঁপে যায় বাংলা (Ben vs Sau)। মাত্র ১৭৪ রানে শেষ হয়ে যায় বাংলার প্রথম ইনিংস। মাত্র ৫৪.১ ওভারে। বাংলা (Ranji Trophy) শিবির থেকে বলা হচ্ছিল, গতির কড়াইয়ে ফেলা হবে বিপক্ষকে। পেস-অস্ত্রে ঘায়েল করা হবে সৌরাষ্ট্রকে। রাজকোটের মন্থর গতির, লো বাউন্সের উইকেটে খেলে যারা অভ্যস্ত, তাদের পরীক্ষা নেওয়া হবে গতি ও বাউন্সে। যে কারণে সেমিফাইনালে পারফর্ম করেও বাদ পড়তে হয়েছে প্রদীপ্ত প্রামাণিককে। বাঁহাতি স্পিনারের পরিবর্তে খেলছেন মিডিয়াম পেসার আকাশ ঘটক। কিন্তু ম্যাচে দেখা গেল, সবুজ পিচের কৌশল ব্যুমেরাং হয়ে ফালাফালা করে দিল বাংলা শিবিরকেই।

টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকট। মাত্র ২৫ মিনিটের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। যখন মনে হচ্ছিল, একশো রানের মধ্যেই না অল আউট হয়ে যায় বাংলা, তখনই প্রত্যাঘাত। ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন শাহবাজ আমেদ ও অভিষেক পোড়েল।

বৃহস্পতিবার শাহবাজ যখন ব্যাট করতে নামলেন, স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ৬৫/৬। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণরা। খেলা দেখতে আসা হাজার তিনেক সমর্থকের মধ্যে তখন যেন শ্মশানের নীরবতা। ইডেন গার্ডেন্সের ক্লাব হাউস চত্বর থমথমে।

চাপের মুখে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন শাহবাজ। ১১২ বলে ৬৯ রান করলেন। শাহবাজের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। সপ্তম উইকেটে অভিষেক পোড়েলের সঙ্গে ১০১ রানের লড়াকু পার্টনারশিপ গড়লেন শাহবাজ। ৫০ রান করে আউট হন অভিষেক পোড়েল। ফাইনালে ঘুরে দাঁড়াতে এবার বাংলার ভরসা বোলাররা।

আরও পড়ুন: রহিম সাহেবের ডাকার ধরনে ক্ষুব্ধ হন, পরে কিংবদন্তি কোচের নয়নের মণি হয়ে ওঠেন বলরাম

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget