এক্সপ্লোর

Bengal vs MP: স্পিনারদের দাপটে ম্যাচে ফিরল বাংলা, চাই আরও ২৫৪, শেষ দিন ব্যাটারদের অগ্নিপরীক্ষা

Ranji Trophy Semifinal: শাহবাজ আমেদ ও প্রদীপ্ত প্রামাণিক। দুই বাঁহাতি স্পিনারকে একসঙ্গে খেলানোয় সমালোচিত হয়েছিল বাংলা শিবির। শুক্রবার দুজনে মিলে নিলেন ৯ উইকেট।

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে কার্যত পৌঁছেই গিয়েছে মুম্বই। উত্তরপ্রদেশের বোলারদের নিয়ে সেমিফাইনালে ছেলেখেলা করছে মুম্বই। বাংলা কি রঞ্জি ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে?

উত্তরের জন্য শনিবারের দিকে তাকিয়ে থাকবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। যেদিন অগ্নিপরীক্ষা দেবেন বাংলার ব্যাটাররা। মধ্য়প্রদেশকে (Bengal vs MP) হারাতে গেলে এখনও ২৫৪ রান করতে হবে বাংলাকে। এবং সেটা করতে হবে বেঙ্গালুরুর অদূরে আলুর ক্রিকেট মাঠের শেষ দিনের পিচে। যে পিচে বল পড়ে লাফাচ্ছে, কখনও নীচু হচ্ছে। সাহায্য পাচ্ছেন স্পিনাররাও। তবে উইকেট এখনও ব্যাটিংয়ের পক্ষে ভাল। যা দেখিয়ে দিয়েছেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। চতুর্থ দিনের শেষে যিনি ৫২ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে অনুষ্টুপ মজুমদার। চাপের মুখে রান করা যিনি অভ্যাসে পরিণত করে ফেলেছেন। দ্বিতীয় ইনিংসে ৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। শুক্রবার, ম্যাচের চতুর্থ দিনের শেষে বাংলার স্কোর ৯৬/৪।

শুক্রবার দিনের শুরুর অর্ধে ছিলে বাংলার স্পিনারদের দাপট। দিন শুরু হয়েছিল মধ্যপ্রদেশের ১৬৩/২ স্কোরে। আইপিএলে ইডেনে সেঞ্চুরি করা রজত পতিদার তখন ৬৩ রান করে ক্রিজে। মনে করা হচ্ছিল, বাংলাকে কোণঠাসা করে ফেলবেন অভিজ্ঞ কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ছাত্ররা।

কিন্তু সেখান থেকে প্রত্যাঘাত করেন বাংলার স্পিনাররা। শাহবাজ আমেদ ও প্রদীপ্ত প্রামাণিক। দুই বাঁহাতি স্পিনারকে একসঙ্গে খেলানোয় সমালোচিত হয়েছিল বাংলা শিবির। শুক্রবার দুজনে মিলে নিলেন ৯ উইকেট। শাহবাজ ৭৯ রানে ৫টি ও প্রদীপ্ত ৬৫ রানে ৪টি উইকেট নেন। ১১৮ রানের মধ্যে শেষ আট উইকেট হারায় মধ্যপ্রদেশ। দুই স্পিনারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলার অধিনায়কও। অভিমন্যু বলেছেন, 'ওদের জন্যই ম্যাচে ঘুরে দাঁড়ালাম আমরা।'

তবে রান তাড়া করতে নেমে স্বস্তিতে নেই বাংলা। শুরুতেই কুমার কার্তিকেয়র বলে কোনও রান না করে ফেরেন অভিষেক রামন। রান পাননি সুদীপ ঘরামি (১৯), অভিষেক পোড়েল (৭) ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মনোজ তিওয়ারি (৭)। শেষ দিন কঠিন লক্ষ্য হলেও হাল ছাড়ছেন না বাংলার কোচ অরুণ লাল। বলেছেন, 'এখান থেকে বড় পার্টনারশিপ চাই। পিচ ব্যাটিংয়ের জন্য এখনও ভাল। নতুন বল বরং ঘুরছে। বল পুরনো হলে ব্যাটিং সহজ হয়ে যাচ্ছে।'

আরও পড়ুন: শ্বশুরবাড়িতে আদরে-সমাদরে বরণ, রাজকীয় জামাইষষ্ঠী পালন সুনীলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs SL: নিরাপত্তা আঁটোসাঁটো, কলম্বোয় অনুশীলন শুরু করলেন গিলরা, কবে যোগ দেবেন সাই?
নিরাপত্তা আঁটোসাঁটো, কলম্বোয় অনুশীলন শুরু করলেন গিলরা, কবে যোগ দেবেন সাই?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget