এক্সপ্লোর

ওর সাফল্য মূলত টি-২০ তেই, টেস্টে প্রমাণ করতে হবে ওকে, বেঙ্গালুরুতে ভারতের বিপদ হবে না রশিদ, বললেন সন্দীপ পাতিল

নয়াদিল্লি: রশিদ খান ভারতের সামনে কোনও বিপদই নয়। অজিঙ্কা রাহানের ছেলেদের কোনও চাপেই ফেলতে পারবে না ও। ১৪ জুন বেঙ্গালুরুতে ভারতের সঙ্গে টেস্ট খেলতে নামছে রশিদের দেশ আফগানিস্তান। টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের সেই অভিষেক ম্যাচের আগে এই প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল। ২০১৫-য় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের পর থেকেই তাক লাগানো সাফল্য পাচ্ছেন রশিদ। একটি ম্যাচ বাকি থাকতেই চলতি টি-২০ সিরিজে বাংলাদেশকে হারিয়ে মাথায় মুকুট তুলেছে আফগানিস্তান। এই সাফল্যের নায়ক রশিদ। গতকালের ম্যাচে চার ওভারে মাত্র ১২ রানে ৪টি উইকেট পান রশিদ। সদ্যসমাপ্ত আইপিএলেও রশিদের ঘূর্ণি বলের জবাব দিতে পারেননি বিপক্ষের সেরা ব্যাটসম্যানরা। কিন্তু প্রাক্তন জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান এজন্য তাঁকে বাঘ বলে মানতে নারাজ। তাঁর বক্তব্য, ক্রিকেটের ফর্ম্যাট গুলিয়ে ফেললে চলবে না। এপর্যন্ত রশিদের সাফল্য শুধু টি-২০, আইপিএলেই সীমাবদ্ধ। কিন্তু টেস্টে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধ বল করা একেবারে অন্য ব্যাপার। শুধু টি-২০ ক্রিকেটের সাফল্য বিচার করেই ওর মূল্যায়ণ করা ঠিক নয়। টেস্টে নিজেকে প্রমাণ করুক ও। রশিদকে প্রাপ্য সম্মান দিয়েও বলছি, ওকে নিয়ে ভারতের খুব বেশি উদ্বিগ্ন হওয়া উচিত বলে মনে করছি না। টেস্ট ক্রিকেটে ও বেগ দিতে পারবে না। ঘটনা হল, ৪৪টি একদিনের ম্যাচ, ৩২টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেললেও ঘরোয়া ক্রিকেটে মাত্র চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রশিদ। সব মিলিয়ে ফার্স্ট ক্লাসে ৩৫টি উইকেট তুলেছেন, কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় ফর্ম্যাটে এখনও পরীক্ষিত হননি। সন্দীপ পাতিল বলছেন, খুব আগ্রহ থাকবে দেখার রশিদ টেস্ট ম্যাচের চ্যালেঞ্জ কীভাবে সামলায়, ভিন্ন পেস, লেংথে কেমন বোলিং করে। পিচের চরিত্রও মাথায় রাখতে হবে। আইপিএলের দৌলতে রশিদ ভারতীয় ব্যাটসম্যানদের কাছেও অপরিচিত নন। পাতিলের ব্যাখ্যা, শুধু শিখর ধবন নন, রাহানে, পূজারাদের নিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। ওরা রশিদকে আইপিএলে খেলে নিয়েছে। ফলে রশিদ কোনও সমস্যা হবে বলে মনে হয় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget