এক্সপ্লোর

Shastri On Dravid: পাকিস্তান ম্যাচের আগে দ্রাবিড়কে দলের সঙ্গে যোগ দিতে বললেন শাস্ত্রী, কী উপদেশ দিলেন?

Shastri On Dravid Asia Cup 2022: দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে পাড়ি দিতে পারছেন না দ্রাবিড় (Rahul Dravid)। তবে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বড় বয়ান দিলেন।

মুম্বই: আগামী ২৮ অগাস্ট থেকে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় দল। তার আগে করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। এই পরিস্থিতিতে চাপ বেড়েছে টিম ইন্ডিয়ার (Team India)। দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে পাড়ি দিতে পারছেন না দ্রাবিড় (Rahul Dravid)। তবে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বড় বয়ান দিলেন।

কী বললেন শাস্ত্রী?

এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলেন, ''দ্রাবিড় কোভিড আক্রান্ত হয়েছেন। যা অত্যন্ত চিন্তার বিষয়। কিন্তু আমার মনে হয় এখন করোনা অনেকটা ফ্লুয়েপ সমান। প্যারাসিটেমল খেয়ে পাকিস্তান ম্য়াচের আগে দলের সঙ্গে যোগ দেওয়া উচিত দ্রাবিড়ের।''

বিসিসিআইয়ের বিবৃতি

বিসিসিআইয়ের তরফে আজ, মঙ্গলবার (২৩ অগাস্ট) রাহুল দ্রাবিড়ের করোনা আক্রান্ত হওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে সফর করার আগে করোনা পরীক্ষার সময়ই দ্রাবিড়ের রিপোর্ট পজিটিভ আসে এবং তাঁর করোনার হালকা উপসর্গও আছে। করোনা সারিয়েই দ্রাবিড় দলের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন।

বাকি ভারতীয় দল দ্রাবিড়কে ছাড়াই আজ এশিয়া কাপ খেলতে মরুদেশে পৌঁছে যাবে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এর পরেরদিন অর্থাৎ রবিবারই (২৮ অগাস্ট) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করবে। তবে যা পরিস্থিতি, তাতে কোচ রাহুল দ্রাবিড়কে সেই ম্যাচের আগে ভারতীয় দল তাদের ডাগআউটে পাবেন, এমন সম্ভবনা ভীষণই ক্ষীণ।

'জিম্বাবোয়েতেও ছিলেন না দ্রাবিড়

প্রসঙ্গত, দ্রাবিড় সদ্যসমাপ্ত ভারত-জিম্বাবোয়ে সফরে দলের অংশ ছিলেন না। তাঁকে ছুটি দেওয়া হয়েছিল এই সিরিজের জন্য। তাঁর বদলে সিরিজে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ। তবে সিরিজ জিততে কোনও সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার। জিম্বাবোয়েকে হোওয়াইটওয়াশ করে তাঁরা। সেই দলের খুব কমজনই এশিয়া কাপের স্কোয়াডে আছেন। কেএল রাহুলদের জিম্বাবোয়ে থেকে সরাসরি আমিরশাহিতে দলে যোগ দেওয়ার কথা। এদিকে সিরিজের জন্য বিশ্রামপ্রাপ্ত রোহিত শর্মা, ঋষভ পন্থ, বিরাট কোহলিরা আজই ভারত থেকে আমিরশাহির উদ্দেশে রওনা দেবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে এবার ভারত কেমন পারফর্ম করে, তার ওপর কিন্তু বিশেষ নজর থাকবে।

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget