এক্সপ্লোর

Jadeja meets Modi: রাজধানীতে মোদির সঙ্গে দেখা করলেন জাডেজা, প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসায় সিএসকে তারকা

Jadeja meets PM Modi: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রীকে সঙ্গে নিয়েই দেখা করলেন সিএসকে তথা ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

নয়াদিল্লি: চলতি আইপিএলে বেশ ভাল ফর্মেই রয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ইতিমধ্যেই টুর্নামেন্টে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। গত রবিবার যদিও নিজেদের ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে হলুদ ব্রিগেডকে হারতে হয়েছিল, তাও লিগ তালিকায় ১৬ পয়েন্ট সিএসকেও কিন্তু প্লে-অফের দৌড়ে এক পা বাড়িয়েই রেখেছে।

জাডেজা-মোদি সাক্ষাত

জাডেজারা আগামী শনিবার, ২০ মে দেশের রাজধানীতেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে। দুই দলের মধ্যে বেশ খানিকটা ব্যবধান রয়েছে। এই সুযোগেই চেন্নাই থেকে খানিকটা আগেভাগেই নয়াদিল্লি পৌঁছে গেলেন জাডেজা। সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করেন ভারত তথা সিএসকের তারকা অলরাউন্ডার। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই সাক্ষাতের ছবি পোস্ট করে লেখেন, 'নরেন্দ্র মোদি সাহেব, আপনার সঙ্গে দেখা করে দারুণ লাগল। আমাদের জন্মভূমির স্বার্থে নিরন্তর নিজের সবটা দিয়ে খাটা খাটনি করা এক ব্যক্তির প্রকৃত উদাহরণ আপনি। আমি নিশ্চিত আপনি এভাবেই ভবিষ্যতেও সকলকে অনুপ্রাণিত করবেন।'

 

তবে জাডেজা কিন্তু এদিন একা ছিলেন না, তাঁর সঙ্গে তাঁর স্ত্রী রিভাবা জাডেজাও (Rivaba Jadeja) ছিলেন। দুইজনেই ফুলের তোড়া এবং উপহারসমেত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। প্রসঙ্গত, রবীন্দ্র জাডেদজার স্ত্রী রিভাবা জাডেজা কিন্তু বিজেপি (BJP) দলের সদস্য। রিভাবা গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটেই উত্তর জামনগর থেকে বিপুল ভোটে জয়ী হন।

শোনা যায়, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে প্রার্থী করার আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রথমবার ভোটের ময়দানে নেমে প্রধানমন্ত্রীকে হতাশ করেননি রিভাবা। তিনি ৫০ হাজার ভোটেরও অধিক ব্যবধানে জয়ী হন। রিভাবা আদপে পেশাগতভাবে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। তিনি করণি সেনার নেত্রীও বটে। পাশাপাশি রবীন্দ্র জাডেজার হোটেলের ব্যবসাও সামলান তাঁর স্ত্রী রিভাবা। 

আরও পড়ুন: শুধু সানস্ক্রিন ব্যবহার নয়, গরমের দিনে প্রখর রোদের হাত থেকে ত্বক রক্ষা করার জন্য আর কী কী করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget