এক্সপ্লোর

উইজডেনের একবিংশ শতকে ভারতের 'সবচেয়ে মূল্যবান খেলোয়াড়' রবীন্দ্র জাডেজা

একবিংশ শতকে ভারতের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) হিসেবে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে বেছে নিল উইজডেন। ব্যাট, বল ও ফিল্ডিং-এই তিন বিভাগেই ভারতীয় দলে জাডেজার অবদান খুবই উল্লেখযোগ্য।

নয়াদিল্লি: একবিংশ শতকে ভারতের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) হিসেবে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে বেছে নিল উইজডেন। ব্যাট, বল ও ফিল্ডিং-এই তিন বিভাগেই ভারতীয় দলে জাডেজার অবদান খুবই উল্লেখযোগ্য। তাঁর পারফরম্যান্সের বিশ্লেষণ করতে উইজডেন ব্যবহার করেছে ক্রিকভিজ-এর। ক্রিকেটে বিস্তারিত বিশ্লেষণের মাধ্যম ক্রিকভিজ। জাডেজার এমভিপি রেটিং ৯৭.৬। তাঁর স্থান শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পরেই। আর এর পরিপ্রেক্ষিতে জাডেজা হয়েছেন একবিংশ শতকের দ্বিতীয় সবচেয়ে বেশি মূল্যবান টেস্ট প্লেয়ার। ক্রিকভিজ-এর ফ্রেডি ওয়াইলডে উইজডেনকে বলেছেন, স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার ভারতের এক নম্বর হওয়াটা আশ্চর্যের মনে হতে পারে। কারণ, ভারতের টেস্ট দলে তিনি সবসময় স্বাভাবিক পছন্দ থাকেন না। তবে যখন তিনি খেলেন, তখন তাঁকে প্রথমসারির বোলার হিসেবে নেওয়া হয় এবং তিনি ছয় নম্বরে ব্যাট করেন। সবমিলিয়ে ম্যাচে তাঁর অবদান বেশ ভালো পরিমাণে থাকে। ফ্রেডি বলেছেন, ৩১ বছরের জাডেজার বোলিং গড় ২৪.৬২, যা শ্যেন ওয়ার্নের থেকে ভালো। তাঁর ব্যাটিং গড় ৩৫.২৬, যা শ্যেন ওয়াটসনের থেকে ভালো। তাঁর ব্যাটিং ও বোলিং গড়ের ফারাক ১০.৬২ রান, যা চলতি শতকে যাঁরা ১০০০-র বেশি রান ও ১৫০ উইকেট নিয়েছেন, তাঁদের মধ্যে দ্বিতীয় সেরা। তিনি উচ্চ গুণমানের অলরাউন্ডার। উল্লেখ্য, ভারতীয় দলে জাডেজার অভিষেক হয়েছিল ২০০৯-এ। তিনি এখনও পর্যন্ত ৪৯ টেস্ট, ১৬৫ একদিনের ম্যাচ ও ৪৯ টি ২০ ম্যাচ খেলেছেন। উল্লেখ্য, গত সোমবার রবীন্দ্র জাডেজা ও ক্রুণাল পান্ডের মধ্যে কে সেরা- অনুরাগীদের মধ্যে এই বিতর্কে ট্যুইটারে ট্রেন্ড হয়েছিলেন জাডেজা।
যদিও এ ধরনের তুলনা কার্যত অর্থহীন বলা যেতে পারে। কারণ, জাডেজা একজন অভিজ্ঞ খেলোয়াড়। আর ক্রুনালের ভারতীয় দলে অভিষেক হয়েছে ২০১৮-তে। এখনও পর্যন্ত তিনি ১৮ টি ২০ ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত স্পেন, মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, আটকে ছিল উদযাপন, ভাইরাল ভিডিও
বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত স্পেন, মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, আটকে ছিল উদযাপন, ভাইরাল ভিডিও
Romero Avoids Trump: ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget