এক্সপ্লোর

RCB vs DC Preview: আরসিবি শিবিরে যোগ দিয়েছেন হ্যাজেলউড, দিল্লির বিরুদ্ধে খেলবেন তিনি? কোথায়, কখন দেখবেন ম্যাচটি?

IPL 2023: দিল্লি লিগ তালিকায় একবারে সর্বনিম্ন স্থানে রয়েছে, আরসিবি এক ম্যাচ জিতে রয়েছে আট নম্বরে।

বেঙ্গালুরু: আজ সপ্তাহান্তে এক নয়, দুই দুইটি আইপিএল ম্যাচ আয়োজিত হতে চলেছে। মাঠে নামছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নাররা। আজ দিনের প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে মাঠে নামছে। অর্থাৎ আইপিএলের দুই সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলিকে আজ একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে।

ওয়ার্নার আপাতত এ মরসুমে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হলেও, তাঁর স্ট্রাইক রেট নিয়ে উঠেছে প্রশ্ন। তাঁর দল দিল্লি ক্যাপিটালসও চার ম্যাচের একটিও জিততে পারেনি। অপরদিকে, কোহলিও কিন্তু টুর্নামেন্টের শুরুটা ভালই করেছেন, ভাল ফর্মে রয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসিও। তবে তাঁর দলও গত দুই ম্যাচে পরাজিত হয়েছে। তাই দুই দলের কাছেই এই ম্যাচ জিতে দুই পয়েন্ট ঘরে তোলাটা ভীষণই জরুরি।

আরসিবি শিবিরে হ্যাজেলউড

তবে এর মাঝেই আরসিবির শক্তি বাড়িয়ে শিবিরে যোগ দিয়েছে জস হ্যাজেলউড। গত ডিসেম্বরে পেশিতে চোট পেয়েছিলেন জস হ্যাজেলউড। জানুয়ারি মাসের পর থেকে আর কোনও ধরনের ক্রিকেটই খেলেননি তিনি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। তবে অবশেষে আরসিবি শিবিরে যোগ দিলেন অজি তারকা। শুক্রবার, ১৪ এপ্রিলই আরিসিবি শিবিরে যোগ দেন হ্যাজেলউড। ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁর আগমনের ছবিও পোস্ট করা হয়। অবশ্য ভারতে চলে আসলেও, এখনই সম্ভবত তিনি মাঠে নামতে পারবেন। সম্পূর্ণ ফিট হতে তাঁর আরেকটু সময় লাগবে বলেই খবর। 

কবে খেলা

আজ ১৫ এপ্রিল, শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্য়াপিটালস একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরুতে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ ৩টে

কোথায় দেখবেন?

টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএলের ম্যাচটি

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্য়াপিটালসের এই ম্যাচটি

দিল্লি অনুশীলনে পন্থ

চারটি ম্যাচে খেলতে নেমে প্রত্যেকটিতেই হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের () বিরুদ্ধে পঞ্চম খেলায় নামার আগে সতীর্থদের তাই উৎসাহ দিতে হাজির হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির অনুশীলনের মাঝে হাজির হয়েছিলে ঋষভ। গত ডিসেম্বরে কার্যত প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল তাঁকে। হয় অস্ত্রোপচারও। যে ধাক্কার জেরে এবারের আইপিএলে খেলতে পারছেন না ভারতীয় এই কিপার-ব্যাটার। অবশ্য মাঠে নামতে না পারলেও মাঠের বাইরে প্রবলভাবে দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। দিল্লিতে তাদের প্রথম হোম ম্যাচে মাঠেও হাজির হয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: চোট পেয়েছেন রাসেল? মুম্বই ম্যাচে খেলবেন? কী বললেন রানা? 

সেরা শিরোনাম

Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget