এক্সপ্লোর

অলিম্পিক: তিরন্দাজিতে নিরাশ করলেন দীপিকা

রিও ডি জেনেইরো: ভারতের অলিম্পিক্স অভিযানের প্রথম দিন তিরন্দাজিতে আশা দেখালেন বরাগনগরের ছেলে অতনু দাস। রিকার্ভ তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগের বাছাই পর্বে অতনু শেষ করলেন পাঁচে। যদিও বাছাই পর্বে নিরাশ করলেন মহিলা তিরন্দাজ দীপিকা কুমারী। অতনুর দুরন্ত পারফরম্যান্সের কয়েক ঘন্টা পর ভারতের মহিলা তারকা তিরন্দাজ দীপিকা ধারাবাহিকতা দেখাতে পারলেন না। দলগত বিভাগে সাতে শেষ করলেও ব্যক্তিগত বিভাগে প্রাক্তন এক নম্বর দীপিকা কুমারি ২০ নম্বরে। বোম্বাইলা দেবী ও লক্ষ্মীরানি মাঝি যথাক্রমে ২৪ ও ৪৩ নম্বর স্থানে কোয়ালিফাই করলেন। ৭২০-র মধ্যে ৬৪০ স্কোর করে ২০ তম স্থানে শেষ করলেন দীপিকা। এর আগে অতনু দুরন্ত সূচনা করেন। যদিও শুরুটা খারাপ হলেও কৌশল ও ভারসাম্যের মিশেলে সাম্বা স্ট্রিটে অলিম্পিকের তিরন্দাজির বাছাই পর্বে আশা দেখালেন অতুন।  প্রথম ৩৬ তির ছোড়ার পর অতনু দশে ছিলেন। চূড়ান্ত ৩৬ তিরে ২৩টা পারফেক্ট টেন আর ১০টা সেন্টারের কাছাকাছি তির ছুড়ে সম্ভাব্য ৭২০-র মধ্যে ৬৮৩ পয়েন্ট পান অতনু। ২০১২ লন্ডনে রুপোজয়ী তাকাহারু ফুরুকাওয়ার থেকেও এগিয়ে তিনি। এ দিন কোরিয়ার দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন কিম উ জিন ৭০০ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েন। এলিমিনেশনে অতনুর প্রতিদ্বন্দ্বী ৬০ নম্বর বাছাই নেপালের জিত বাহাদুর মুকতান। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২২ নম্বর অতনু পদক জয়ের চূড়ান্ত লড়াইয়ে উঠলে শীর্ষ বাছাই উ জিনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ দিনের পারফরম্যান্সের পর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অতনুর খুব কঠিন প্রতিপক্ষ পড়ার সম্ভাবনা নেই। তাঁর সম্ভাব্য সেমিফাইনাল প্রতিদ্বন্দ্বী চতুর্থ বাছাই নেদারল্যান্ডসের সেফ ফান ডেন বার্গ। যিনি সাংহাইয়ে বিশ্বকাপে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন। আর পরের রাউন্ডে (রাউন্ড অব ৬৪) দীপিকার সামনে জর্জিয়ার ক্রিস্টিনা এসেবুয়া (৪৫), বোম্বাইলার প্রতিপক্ষ অস্ট্রিয়ার লরেন্স বলদউফ (৪১) ও লক্ষ্মীরানির মুখোমুখি স্লোভাকিয়ার আলেক্সান্দ্রা লংগোভা (২২)।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
Hardik Pandya: গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
Vaibhav Sooryavanshi: পারলেন না গেল, হাঁটুর বয়সি সূর্যবংশীর কাছে শেষ পর্যন্ত হার মানতেই হল...
পারলেন না গেল, হাঁটুর বয়সি সূর্যবংশীর কাছে শেষ পর্যন্ত হার মানতেই হল...
Bengal Cricket News: রিভিউ মিটিং করতে চাইলেও সাড়া দেয়নি সিএবি, দুর্নীতির প্রতিবাদ করাতেই কোপ! বিস্ফোরক সৌরাশিস
রিভিউ মিটিং করতে চাইলেও সাড়া দেয়নি সিএবি, দুর্নীতির প্রতিবাদ করাতেই কোপ! বিস্ফোরক সৌরাশিস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget