এক্সপ্লোর

Rishabh Pant: সাহায্যের আর্তি জানাচ্ছেন পন্থ, সেই সময়ই গাড়ি থেকে লক্ষাধিক টাকা লুঠ!

Rishabh Pant: অভিযোগ, উদ্ধারের নামে উইকেটরক্ষকের গাড়িতে লুঠ চালিয়েছেন কয়েকজন।

নয়াদিল্লি: কয়েক মুহূর্ত আগেই ঘটে গিয়েছে ভয়াবহ সেই ঘটনা। ডিভাইডারে প্রবল বেগে ধাক্কা মেরে উল্টে গিয়েছে তাঁর গাড়ি। ভেতরে প্রাণরক্ষার জন্য ছটফট করছেন তিনি, ভারতীয় দলের তারকা উইকেটকিপার ঋষভ পন্থ।

আর সেই সময়ই অমানবিকতার শিকার তারকা ক্রিকেটার? 

অভিযোগ, উদ্ধারের নামে উইকেটরক্ষকের গাড়িতে লুঠ চালিয়েছেন কয়েকজন। একটি ব্যাগে বেশ কিছু নগদ টাকা ছিল পন্থের। সূত্রের খবর, গাড়ির মধ্যে ৩-৪ লক্ষ নগদ টাকা ছিল। দুর্ঘটনার পর গাড়ির মধ্যে থেকে সেই টাকাগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। সেগুলি প্রায় সবই নিয়ে নিয়েছেন কয়েকজন। জানা গিয়েছে, তাঁরা স্থানীয়দেরই একাংশ।

পরে পন্থকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে টাকার ব্যাগের কোনও হদিশ পাওয়া যায়নি বলেই খবর।

জানা গিয়েছে, বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে পরিবারের সদস্যদের জন্য কিছু উপহার নিয়ে যাচ্ছিলেন পন্থ। সে সবেরও কোনও খোঁজ পাওয়া যায়নি। দিল্লি-দেহরাদূন হাইওয়েতে রুরকির কাছে ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর তাঁর অসহায়তার সুযোগে নগদ প্রায় চার লক্ষ টাকা লুঠ হয়ে যাওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আবার কোনও কোনও মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, রাতের অন্ধকারে এত টাকা নিয়ে একা কেন বেরিয়েছিলেন পন্থ?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

জাতীয় দলের তারকা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ফেরার পর মাকে চমক দিতে চেয়েছিলেন তিনি। তাই রুরকির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। মা এবং পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি গোপন রাখতে একা গাড়ি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তাঁর ইচ্ছা ছিল পরিবারের সকলকে নিয়ে বড় করে ইংরেজি নববর্ষ পালন করবেন। সে জন্যই নাকি নিয়েছিলেন এত নগদ অর্থ। দুর্ঘটনার পর চিকিৎসককে সেরকমই জানিয়েছেন পন্থ।

বড়দিন ও ইংরেজি নববর্ষের আবহে গোটা দেশ রয়েছে উৎসবের মেজাজে। যদিও শুক্রবার ভোরে শিউড়ে উঠেছিলেন সকলে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন জাতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঘটনার ভয়াবহ ছবি ও ভিডিও। গুরুতর জখম উইকেটকিপার হাসপাতালে ভর্তি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে (BCCI) বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পন্থ স্থিতিশীল। বিপন্মুক্ত। তবে শরীরের একাধিক জায়গায় বড়সড় চোট রয়েছে।

আরও পড়ুন: দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে পারবেন গুরুতর জখম পন্থ? কী বলছেন বিশেষজ্ঞরা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget