এক্সপ্লোর

দেখুন: ছক্কা মেরে খাতা খুললেন ঋষভ, অবাক নন কোচ

ট্রেন্টব্রিজ: অভিষেক টেস্টেই নজর কেড়েছেন ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত। গতকাল ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচটি ক্যাচ ধরে রেকর্ড বইয়ে নাম তুলেছেন। এর আগে ব্যাট করতে নেমে তাঁর সাহসী মানসিকতার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে টেস্টে খাতা খুলেছেন ঋষভ। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন স্পিনার আদিল রশিদকে ছক্কা মেরে খাতা খোলেন তিনি। টেস্টে ক্রিকেটের ইতিহাসে দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে ওভার বাউন্ডারি দিয়ে রানের খাতা খুললেন ঋষভ। তাঁর আগে এরিক ফ্রিম্যান, কার্লিসলে বেস্ট, কেইথ ডাবেংওয়া, ডেট রিচার্ডস, সইফুল ইসলাম, জারহুল ইসলাম, আল-আমিন হোসেন, মার্ক ক্রেগ, ধনঞ্জয় ডি সিলভা, কামরুল ইসলাম রবি ও সুনীল অ্যাম্বিস ছক্কা মেরে তাঁদের খাতা খুলেছিলেন। আর রশিদকে যে দুরন্ত শটে ঋষভ বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন তা তাঁর মা ও পরিবারের কাছে বিশেষ একটা মুহুর্ত। দ্বিতীয় বলেই ছক্কা তাঁর মা সরোজকে আপ্লুত করেছে। তিনি বলেছেন, ওর অভিষেকের কথা শুনে খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম। টেস্ট খেলতে নামার আগে ও টেলিফোন করে আমাকে টিভিতে খেলা দেখতে বলেছিল। ও যখন খেলে তখন আমি সাধারণ টিভি দেখি না।ওর বাবা মারা যাওযার পর ও আমাকে খেলা দেখতে অনুরোধ করে। ওর টেস্ট অভিষেক হবে শুনে খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। তার ওপর দ্বিতীয় বলেই যেভাবে ও ছক্কা মারল, তাতে অবাক হয়ে গিয়েছি। তবে আদৌ অবাক নন ঋষভের কোচ তারক সিনহা। তিনি বলেছেন, ঋষভ খুব শক্তপোক্ত মানসিকতার ছেলে। ওর জোরে বল মারার ক্ষমতা রয়েছে। শুধু সীমীত ওভারের খেলাতেই নয়, লাল বলেও ও আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে খেলতে পারে।

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি

ভিডিও

Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget