এক্সপ্লোর

২০১৮-র আইপিএলে চোখধাঁধানো সাফল্যের কৃতিত্ব সৌরভকে দিলেন ঋষভ পন্থ

২০১৮-র আইপিএল তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এ কথা স্বীকার করে নিলেন স্বয়ং ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। আইপিএলের ওই সিজনের চোখধাঁধানো পারফরম্যান্সের পর জাতীয় দলের দরজা তাঁর কাছে খুলে যায়। ওই মরশুমে ১৫৮.৪১ স্ট্রাইক রেটে ১৪ ম্যাচে পন্থ করেছিলেন ৬৮৪ রান।

নয়াদিল্লি: ২০১৮-র আইপিএল তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এ কথা স্বীকার করে নিলেন স্বয়ং ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। আইপিএলের ওই সিজনের চোখধাঁধানো পারফরম্যান্সের পর জাতীয় দলের দরজা তাঁর কাছে খুলে যায়। ওই মরশুমে ১৫৮.৪১ স্ট্রাইক রেটে ১৪ ম্যাচে পন্থ করেছিলেন ৬৮৪ রান। গড় ৫২.৬১। ছয়টি ঝলমলে হাফসেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। কোনও একটি মরশুমে দিল্লি ক্যাপিটালসের কোনও ব্যাটসম্যানের এটাই ছিল সর্বাধিক রান। আইপিএল ফ্র্যাঞ্জাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে পন্থ তাঁর ওই সাফল্যের কারণও জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ তাঁর পক্ষে দারুণ সহায়ক হয়েছিল। বিসিসিআই-র বর্তমান সভাপতি সৌরভ ওই মরশুমে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন। ২২ বছরের পন্থ বলেছেন, কোনও কিছু করার আগে নিজেকে সময় দিতে হবে। তাহলেই কিছু চাইলে করতে পারা যায়। সৌরভ চাইতেন, আমি ভালো খেলি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। সেগুলো মেনে চলেছিলাম এবং চেষ্টা করেছিলাম। তা আমাকে সাহায্য করেছিল। পন্থ বলেছেন, ওই মরশুম আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রত্যেকের মতো আমারও ব্রেকথ্রুর প্রয়োজন ছিল। পন্থ জানিয়েছেন, দিল্লি আইপিএলে ট্রফির খরা কাটাতে উদগ্রীব। তিনি বলেছেন, দল সবসময়ই দিল্লির হয়ে আইপিএল জয়ের কথা ভাবে। শেষবার আমরা নকআউটে উঠেছি এবং তৃতীয় হয়েছিলাম। পন্থ দিল্লি ক্যাপিটালসের কোচ ও অজি কিংবদন্তী ব্যাটসম্যান রিকি পন্টিংয়েরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পন্থ বলেছেন, পন্টিং তাঁকে স্বাভাবিক খেলা খেলতে উত্সাহ জুগিয়েছেন। অবাধ স্বাধীনতা দিয়েছেন। লাইভ চ্যাটে পন্থ জানিয়েছেন, টেস্ট ক্রিকেট তাঁর খুবই পছন্দের। পাঁচদিনের ফরম্যাটে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। টেস্ট ক্রিকেটে কোনও ক্রিকেটার নিজেকে পরীক্ষা করে দেখতে পারে। সেখানে নিজেকে মেলে ধরতে অতিরিক্ত প্রয়াসের প্রয়োজন হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget