এক্সপ্লোর

Rishabh Pant Accident : ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে গেল ঋষভ পন্থের গাড়ি, মাথায় গুরুতর চোট

Rishabh Pant Accident : বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনা । ঋষভের প্লাস্টিক সার্জারি করা হবে।

নয়াদিল্লি :  ভয়াবহ দুর্ঘটনায় ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থের ( Rishabh Pant  ) গাড়ি। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে ঋষভের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত। সামনে এল গা শিউরে ওঠা ছবি। জানা গিয়েছে, দুর্ঘটনার পর ঋষভের গাড়িতে আগুন পর্যন্ত লেগে যায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতি। 

 মাথায় চোট তো আছেই, ক্ষত-বিক্ষত তাঁর পিঠ

সূত্রের খবর, দুর্ঘটনায় জখম ঋষভ পন্থকে প্রথমে রুরকির হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ক্ষত ভয়াবহ। ভারতের উইকেটকিপার ঋষভ পন্থের মাথায় চোট তো আছেই, ক্ষত-বিক্ষত তাঁর পিঠ। জানা গিয়েছে, তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করা হয়েছে। প্রয়োজনে ঋষভের প্লাস্টিক সার্জারিও করা হবে। বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। 

চোটের কারণে ঋষভ পন্থকে বিরতি দিয়েছে টিম ইন্ডিয়া। সূত্রের খবর অনুযায়ী, দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। জানা গিয়েছে কপালে, পিঠে ও পায়ে আরও চোট রয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলেই খবর। 

দুর্ঘটনার কারণ

মনে করা হচ্ছে, গাড়ির অতি দ্রুত গতি ঋষভের গাড়ির দুর্ঘটনার অন্যতম কারণও হতে পারে। তাঁর হাতেই ছিল স্টিয়ারিং। এই সময় উত্তরভারতে ঘন কুয়াশার বিষয়টিও দুর্ঘটনার কারণ হতে পারে। 

ঋষভের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এর পর গাড়িটিতে আগুন ধরে যায়।  জানা গিয়েছে, তবে এর আগেই গাড়ি থেকে নেমে যান ঋষভ। সেখানে উপস্থিত লোকজন জানান, অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর পর পন্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে দিল্লি রোডের  হাসপাতালে ভর্তি করা হয়। যদিও পরে দিল্লিতে রেফার করা হয়।

ঋষভ পন্থের দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বক্তব্য থেকে জানা গিয়েছে, “প্রয়োজন হলে ঋষভ পন্থকে এয়ারলিফট করা হবে। প্রয়োজন অনুযায়ী সকল চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। তার চিকিৎসার পুরো খরচ বহন করবে রাজ্য সরকার। তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।' 

ঋষভের সুস্থতা কামনা করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভরেছে পোস্ট। ব্রিটিশ ক্রিকেটার ও প্রাক্তন আইপিএল সতীর্থ sam billings ট্যুইটারে তাঁর আরোগ্য কামনা করেছেন। ট্যুইট করেছেন ভিভিএস লক্ষ্ণণও। আরোগ্য কামনা করেছেন চিত্র তারকা প্রভাস। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget